advertisement

আবার রেল দুর্ঘটনা! ১৫টি বগি ছিটকে পড়ল, উপড়ে গেল লাইন! ভয়ঙ্কর ঘটনা

Last Updated:

freight train from Bangalore to Guwahati derailed: ফের রেল দুর্ঘটনা! এবার বেঙ্গালুরু থেকে গুয়াহাটিগামী ট্রেনে ভয়ঙ্কর কাণ্ড।

বেঙ্গালুরু: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার শোক কাটিয়ে উঠতে না উঠতেই ফের রেল দুর্ঘটনা! এবার লাইনচ্যুত মালগাড়ি। প্রায় ১৫টি বগি নেমে গেল লাইন থেকে।
বেঙ্গালুরু থেকে গুয়াহাটির উদ্দেশে রওনা হয়েছিল সেই মালগাড়ি। সিংরা খালিহা স্টেশনের কাছে ১৫টি কোচ লাইনচ্যুত হয়। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। তবে করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনার ৬ দিনের মাথায় ফের মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় রেলের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠে গেল।
আরও পড়ুন- দেশে বর্ষা ঢুকতে দেরি! এদিকে আরব সাগরে ফুঁসছে বিপর্যয়! ঘূর্ণিঝড় কি তাহলে আসবে?
এদিন সেই মালগাড়ির একের পর এক কোচ উল্টে যায়। উপড়ে যায় রেল লাইন। স্থানীয়রা প্রায় সঙ্গে সঙ্গে ছুটে আসেন। অনেকেই সেই উল্টে যাওয়া মালগাড়ির সামনে ছবি, সেলফি তুলতে থাকেন। রেলের তরফে এখনও পর্যন্ত এই দুর্ঘটনা নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আবার রেল দুর্ঘটনা! ১৫টি বগি ছিটকে পড়ল, উপড়ে গেল লাইন! ভয়ঙ্কর ঘটনা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement