শিক্ষা-স্বাস্থ্য পরিষেবা কোনও 'খয়রাতি' নয়, স্বাধীনতা দিবসে বিশেষ বার্তা কেজরিওয়ালের
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Arvind Kejriwal || "তেরঙ্গা পতাকা তখনই উঁচুতে উড়বে যখন প্রত্যেক ভারতীয় উন্নত স্বাস্থ্য পরিষেবা ও শিক্ষা পাবে। স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে সবাইকে অভিনন্দন।"
#নয়াদিল্লি: "বিনামূল্যে শিক্ষা এবং স্বাস্থ্য কোনও খয়রাতি নয়৷ এগুলো মানুষের প্রাপ্য৷ এগুলোই একটি দেশের ধনী হওয়ার চাবিকাঠি৷" ছত্রশাল স্টেডিয়ামে দিল্লি সরকারের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
তিনি বলেন, "দেশের ১৩০ কোটি মানুষকে একত্রিত হতে হবে৷ ভারতকে বিশ্বের শ্রেষ্ঠ দেশ হিসাবে গড়ে তুলতে হবে। আমরা একত্রিত হয়েই ব্রিটিশদের বের করে দিয়েছিলাম। আজ আমরা একত্রিত হয়েই ভারতকে বিশ্বের শীর্ষ দেশ করতে পারি। তেরঙ্গা পতাকা তখনই উঁচুতে উড়বে যখন প্রত্যেক ভারতীয় উন্নত স্বাস্থ্য পরিষেবা ও শিক্ষা পাবে। স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে সবাইকে অভিনন্দন।"
advertisement
advertisement
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্য সরকারগুলির ‘খয়রাতি’র নিন্দা করেছেন। নির্বাচনের আগে ভোটারদের বিনামূল্যে নানা সুবিধার প্রতিশ্রুতি এবং পরে তা রক্ষা করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনীতি, এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় সরকারের তরফে দায়ের করা একটি মামলায় বলা হয়েছিল, নির্বাচনের আগে ভোট পেতে বিনামূল্যে বিভিন্ন পরিষেবা দেওয়ার কথা বলে রাজনৈতিক দলগুলি। যথারীতি প্রভাবিত হন ভোটাররা। সেই প্রতিশ্রুতি পূরণ করতে গিয়ে দেশের আর্থিক ব্যবস্থার উপর চাপ পড়ে৷ বলা বাহুল্য, এর বিরুদ্ধেই সরব হলেন কেজরিওয়াল৷ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দিলেন বিশেষ বার্তা৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Aug 15, 2022 2:14 PM IST









