advertisement

লকডাউনের মধ্যেও চলছিল জঙ্গি হামলা, এনকাউন্টারে মৃত চার হিজবুল মুজাহিদিন জঙ্গি

Last Updated:

যৌথ বাহিনীর অপারেশনে নিকেশ জঙ্গি

#নয়াদিল্লি: হিজবুল মুজাহিদিনের চার জঙ্গির এনকাউন্টারে মৃত্যু ৷ সেনার হাতে জম্মু-কাশ্মীরের কুলগাম জেলায় এই ঘটনায় ঘটেছে ৷ চারজনের মধ্যে তিন জঙ্গি ইতিমধ্যেই চিহ্নিত হয়েছে ৷
ফৈয়াজ, আদিল, মহম্মদ শাহিদ নামের তিনজন কুলগামের ডিএইচ পোরা-র বাসিন্দা ৷ শনিবার সেনাবাহিনী -র ৩৪ আরআর এবং জম্মু-কাশ্মীরের পুলিশের যৌথবাহিনী এই অপারেশন চালায় ৷ যৌথবাহিনী এলাকা ঘিরে ফেলে তারপর হার্দমানগুরি বাতাপোরা এলাকায় নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পৌঁছে যায় ৷ তাদের কাছে খবর ছিল এলাকার একটি বাড়িতে ঘাঁটি গেড়েছে জঙ্গিরা ৷ অপারেশন চলাকালীন সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা ৷
advertisement
ডিজিপি দিলবাগ সিং জানিয়েছেন, ‘লকডাউনের মধ্যেও নিরীহ মানুষদের হত্যা হয়েছে , তাই ইনটিলিজেন্সের সাহায্যে তাঁদের খোঁজ চলছিল ৷ কুলগামের এসপি ও সামরিক বাহিনীর যৌথ উদ্যোগে এই অপারেশন সফল হয় ৷ ’
advertisement
বুধবার দিন চার জঙ্গি দুজন সাধারণ মানুষকে হত্যা করে ৷ নান্দিমার্গের বাসিন্দা ওই দুই নিহতের নাম সিরাজ আহমেদ ও গুলাম হাসান ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
লকডাউনের মধ্যেও চলছিল জঙ্গি হামলা, এনকাউন্টারে মৃত চার হিজবুল মুজাহিদিন জঙ্গি
Next Article
advertisement
ইরান প্রথমবারের মতো ব্যবহার করল ‘ডান্সিং মিসাইল’! রাডার দেখলেই সাপের মতো ঢেউ খেলায়, তারপর করে হামলা
ইরান প্রথমবারের মতো ব্যবহার করল ‘ডান্সিং মিসাইল’! রাডার দেখলেই সাপের মতো ঢেউ খেলায়, তারপর করে হামলা
  • সেজ্জিল ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি দুই-ধাপের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

  • এটি মিডিয়াম-রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, যা প্রায় ২ হাজার কিলোমিটার উচ্চতায় ওড়ে

  • ডান্সিং মিসাইল’ নামটি এসেছে তার উচ্চতায় দিক পরিবর্তনের ক্ষমতার জন্য

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement