advertisement

এই মন্দিরে নিয়োগ করা হল একজন অব্রাহ্মণ পুরোহিত !

Last Updated:
#চেন্নাই: হাসপাতালের বেডে শু’য়ে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন ডিএমকে প্রধান এম করুণানিধি ৷ ঠিক সেই সময়ই অভাবনীয় কাণ্ড ঘটাল তামিলনাড়ু ৷ মাদুরাইয়ের এক মন্দিরে অব্রাহ্মণ পুরোহিত নিয়োগ করা হল !
সালটা ছিল ১৯৭০ ৷ দেশের মন্দিরে ‘পৌরহিত্য পেশায়’ কোনও জাত-পাতের বিভেদ থাকবে না ৷ ব্রাহ্মণ ছাড়াও অব্রাহ্মণ, সমাজের তফসিলি জাতি এবং উপজাতির অন্তর্ভুক্ত কোনও ব্যক্তিও মন্দিরের পুরোহিত হতে পারবেন ৷ এমনই একটি বিষয়ই সুপ্রিম কোর্টে পাশ করানোর চেষ্টা করেন তিনি ৷ তবে, ১৯৭০ সালে সুপ্রিম কোর্টে এই বিষয়টিকে অগ্রাহ্য করে ৷ পরে ২০০৬ সালে ফের সেই অর্ডারটি রাজ্যে পাশ করান করুণানিধি ৷ এরপর সুপ্রিম কোর্টেও ওঠে বিষয়টি ৷ তবে, এবার সুপ্রিম কোর্ট করুণানিধির এই নির্দেশকে সমর্থন করে ৷
advertisement
করুণানিধির যুক্তি ছিল, মন্দিরে পৌরহিত্য করার অধিকার সকলেরই রয়েছে ৷ শুধুমাত্র ব্রাহ্মণদের এই অধিকার থাকলে অন্যদের মনে ক্ষোভ থাকতে পারে ৷ সেই ক্ষোভ দূর করতেই  দশকের পর দশক ধরে চলে আসা নিয়মের বিরোধিতা করেন করুণানিধি ৷
advertisement
২০০৬ সালে এই নির্দেশ পাশ হতেই ২০৬ জন পুরোহিতের ট্রেনিং নিতেও শুরু করেন ৷ যাদের মধ্যে ২৪ জন ছিলেন তফসিলি জাতি/উপজাতির ৷ যারা তামিলনাড়ুর একাধিক মন্দির থেকে এবং চ্যারিটেবল এনডাউনমেন্ট বিভাগ থেকে জুনিয়ার পুরোহিতের সার্টিফিকেট পান ৷
advertisement
প্রসঙ্গত, তামিলনাড়ুর মাদুরাইয়ের একটি মন্দিরে অব্রাহ্মণ পুরোহিত নিয়োগ করা হয়েছে ৷ তবে, গোটা বিষয়টি এখনও অবধি গোপন রাখা হয়েছে সরকারের থেকে ৷ পুরো ঘটনাটি জানার পর দর্শনার্থীদের মধ্যে কেউ কেউ বিরোধিতা করতে পারেন ৷ এরফলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে পারে ৷ সেই কারণে আপাতত নয়া অব্রাহ্মণ পুরোহিত নিয়োগের গোটা বিষয়টি গোপন রাখা হয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
এই মন্দিরে নিয়োগ করা হল একজন অব্রাহ্মণ পুরোহিত !
Next Article
advertisement
ইরান প্রথমবারের মতো ব্যবহার করল ‘ডান্সিং মিসাইল’! রাডার দেখলেই সাপের মতো ঢেউ খেলায়, তারপর করে হামলা
ইরান প্রথমবারের মতো ব্যবহার করল ‘ডান্সিং মিসাইল’! রাডার দেখলেই সাপের মতো ঢেউ খেলায়, তারপর করে হামলা
  • সেজ্জিল ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি দুই-ধাপের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

  • এটি মিডিয়াম-রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, যা প্রায় ২ হাজার কিলোমিটার উচ্চতায় ওড়ে

  • ডান্সিং মিসাইল’ নামটি এসেছে তার উচ্চতায় দিক পরিবর্তনের ক্ষমতার জন্য

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement