advertisement

এনআরসি বিতর্ক নিয়ে কবিতা লেখার জের, বিজেপি শাসিত অসমে কবিদের বিরুদ্ধে এফআইআর

Last Updated:
#গুয়াহাটি: এনআরসি বিতর্ক নিয়ে কবিতা লেখার জের। বৃহস্পতিবার ১০ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। এদের মধ্যে বেশিরভাগই বাঙালি-মুসলিম কবি ও সমাজকর্মী। যে ভাষায় তাঁরা কবিতা লেখেন তা স্থানীয় ভাবে মিঞা ভাষা বলে পরিচিত।
প্রণবজিৎ দলুই নামে এক ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতেই এই এফআইআর। কাজি সারোয়ার হুসেনের কবিতা নিয়ে তাঁর ঘোর আপত্তি। তাঁর দাবি, ওই কবির উদ্দেশ্য, অসমের মানুষ বিদেশিদের ঘৃণা করেন এমন একটা ভাবমূর্তি তৈরি করা। এটা অসমবাসীর কাছে যেমন চিন্তার তেমনই জাতীয় নিরাপত্তা এবং সংহতির ক্ষেত্রেও উদ্বেগের বিষয়।
advertisement
advertisement
পালটা সমাজকর্মী আবদুল কালাম আজাদের প্রশ্ন, প্রকৃত নাগরিকদের সন্দেহজনক ভোটার বলে চিহ্নিত করা, ডিটেনশন ক্যাম্পে পাঠানো, এ সব নিয়ে কি কবিতা লেখার অধিকারও নেই?
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
এনআরসি বিতর্ক নিয়ে কবিতা লেখার জের, বিজেপি শাসিত অসমে কবিদের বিরুদ্ধে এফআইআর
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের ঝাঁজ অনেকটাই কমেছে, রাজ্যে ঠান্ডা ফেরার কি আর কোনও সম্ভাবনা রয়েছে? জেনে নিন পূর্বাভাস
শীতের ঝাঁজ অনেকটাই কমেছে, রাজ্যে ঠান্ডা ফেরার কি আর কোনও সম্ভাবনা রয়েছে? জেনে নিন
  • শীতের ঝাঁজ অনেকটাই কমেছে

  • রাজ্যে ঠান্ডা ফেরার কি আর কোনও সম্ভাবনা রয়েছে?

  • জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement