advertisement

Features of MI-17V5 Helicopter: বিশ্বস্ত এমআই-১৭ভি ফাইভ ভেঙেই দুর্ঘটনা, কী কী বৈশিষ্ট্য রয়েছে এই কপ্টারের?

Last Updated:

আশিটি এমআই-১৭ভি ফাইভ কপ্টার (MI-17V5 Helicopter) সরবরাহের জন্য ২০০৮ সালে ভারত সরকারের সঙ্গে চুক্তি হয় রাশিয়ান সংস্থা রোজোবোরোনএক্সপোর্টের৷

রাশিয়ায় তৈরি এই এমআই-১৭ভি ফাইভ হেলিকপ্টার ভেঙেই তামিলনাড়ুতে ভয়াবহ দুর্ঘটনা৷ Photo-Russian Helicopters, JSC
রাশিয়ায় তৈরি এই এমআই-১৭ভি ফাইভ হেলিকপ্টার ভেঙেই তামিলনাড়ুতে ভয়াবহ দুর্ঘটনা৷ Photo-Russian Helicopters, JSC
#কলকাতা: তিন বাহিনীর প্রধান বিপিন রাওয়াতকে নিয়ে তামিলনাড়ুর নীলগিরির জঙ্গলে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার এমআই- ১৭ভি ফাইভ হেলিকপ্টার (Bipin Rawat Helicopter Crash)৷ হেলিকপ্টারে বিপিন রাওয়াতের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত এবং সিডিএস-এর নিরাপত্তার দায়িত্বে থাকা সেনা আধিকারিক এবং জওয়ানরা৷ দুর্ঘটনার পরই তার কারণ জানতে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷ আর দুর্ঘটনার পর থেকেই চর্চায় রাশিয়ায় তৈরি এমআই-১৭ভি ফাইভ (MI-17V5 Helicopter) মডেলের এই হেলিকপ্টার৷
রাশিয়ায় তৈরি এমআই-৫ হেলিকপ্টার ব্যবহৃত হয় বাহিনী, অস্ত্র পরিবহণ, আগুন নেভানো, নজরদারি এবং উদ্ধার অভিযানে৷ এমআই-১৭ভি ফাইভ (MI-17V5 Helicopter) মডেলের এই কপ্টার এমআই-৫-এরই একটি ভার্সন৷ যা যাত্রী পরিবহণেও ব্যবহার করা হয়৷ এই হেলিকপ্টারকে সামরিক ক্ষেত্রে পরিবহণের জন্য বিশ্বের অন্যতম অত্যাধুনিক হেলিকপ্টার হিসেবেই গণ্য করা হয়৷
advertisement
advertisement
আশিটি এমআই-১৭ভি ফাইভ কপ্টার সরবরাহের জন্য ২০০৮ সালে ভারত সরকারের সঙ্গে চুক্তি হয় রাশিয়ান সংস্থা রোজোবোরোনএক্সপোর্টের৷ ২০১৩ সালের মধ্যে এই হেলিকপ্টারগুলি ভারতের হাতে তুলে দেওয়া হয়৷ এর পর আরও ৭১টি এমআই-১৭ভি ফাইভ কপ্টারের জন্য ফের নতুন করে চুক্তি হয়৷
এমআই-১৭ভি ফাইভ মিডিয়াম লিফটার এই হেলিকপ্টার মরুভূমি সহ বিভিন্ন প্রতিকূল পরিবেশ এবং পরিস্থিতিতে উড়তে সক্ষম৷ সামুদ্রিক দুর্যোগের মধ্যেও তার উপর দিয়ে উড়ে যেতে পারে এমআই-১৭ভি ফাইভ৷ যাত্রীদের নিরাপত্তায় এই হেলিকপ্টারে স্লাইডিং দরজা, প্যারাশ্যুট সরঞ্জাম, সার্চলাইট এবং এমার্জেন্সি ফ্লোটেশন সিস্টেম রয়েছে৷
advertisement
এমআই-১৭ভি ফাইভ হেলিকপ্টার সর্বাধিক ১৩ হাজার কেজি ওজন পরিবহণে সক্ষম৷ একসঙ্গে ৩৬ জন সশস্ত্র সেনা এই চপারে যাত্রা করতে পারেন৷ এই অত্যাধুনিক চপারে গ্লাস ককপিট রয়েছে, যার মধ্যে মাল্টি ফাংশন ডিসপ্ল, নাইট ভিশন ইক্যুইপমেন্ট, ওড়ার সময় আবহাওয়ার পরিস্থিতি জানানোর জন্য রাডার এবং অটো পাইলট সিস্টেম রয়েছে৷
এ ছাড়াও সামরিক ক্ষেত্রে ব্যবহৃত এই হেলিকপ্টারে শত্রুপক্ষের উপরে হামলা চালাতে শুতার্ম-৫ মিসাইল, এস-এইট রকেট, একটি তেইশ এমএম মেশিন গান, পিকেটি মেশিন গান এবং একেএম সাবমেরিন মেশিন গানও থাকে৷ যার ফলে এই কপ্টার থেকেই শত্রুপক্ষের সেনা, সশস্ত্র যান, স্থলভূমিতে থাকা কোনও নিশানাকে সহজেই খতম বা ধ্বংস করা যায়৷
advertisement
হেলিকপ্টারের গুরুত্বপূর্ণ অংশগুলি বিশেষ ধরনের মোড়কে ঢাকা থাকে৷ বিস্ফোরণ থেকে রক্ষা করার জন্য এমআই-১৭ভি ফাইভ কপ্টারের জ্বালানির ট্যাঙ্ক পলিউরেথেনের আস্তরণ থাকে৷ একই ভাবে হেলিকপ্টারের ইঞ্জিনকে সুরক্ষিত রাখতেও বিশেষ ইনফ্রারেড সাপ্রেসরের ব্যবহার করা হয়৷ হেলিকপ্টারে রয়েছে জ্যামারও৷
advertisement
এমআই-১৭ভি ফাইভ হেলিকপ্টার ঘণ্টায় সর্বোচ্চ আইশো কিলোমিটার গতিতে উড়তে পারে৷ একটানা ৫৮০ কিলোমিটার উড়তে সক্ষম এই কপ্টার৷ ৬০০০ ফুট উচ্চতায় উড়তে পারে এই রাশিয়ায় তৈরি এমআই-১৭ভি ফাইভ৷ এমন অত্যাধুনিক এবং বিশ্বস্ত হেলিকপ্টার কীভাবে ভেঙে পড়ে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল, তা নিয়ে ধোঁয়াশায় রয়েছেন প্রাক্তন সেনাকর্তা এবং বিশেষজ্ঞরাও৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Features of MI-17V5 Helicopter: বিশ্বস্ত এমআই-১৭ভি ফাইভ ভেঙেই দুর্ঘটনা, কী কী বৈশিষ্ট্য রয়েছে এই কপ্টারের?
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement