advertisement

Indian Army Helicopter Crashes ৷ CDS Bipin Rawat: সস্ত্রীক বিপিন রাওয়াত সহ ১৪ জনকে নিয়ে তামিলনাড়ুতে ভেঙে পড়ল সেনার হেলিকপ্টার

Last Updated:

সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, এমআই সিরিজের ওই কপ্টারটি কোয়েন্বাটোর এবং সুলুরের মধ্যে ভেঙে পড়ে৷ (Indian Army Helicopter Crashes in Tamil Nadu)৷

দুর্ঘটনার পর আগুন ধরে যায় হেলিকপ্টারে৷
দুর্ঘটনার পর আগুন ধরে যায় হেলিকপ্টারে৷
#কুন্নুর: তিন বাহিনীর প্রধান বিপিন রাওয়াত (CDS Bipin Rawat) ও তাঁর স্ত্রী সহ ১৪ জন যাত্রীকে নিয়ে তামিলনাড়ুর কুন্নুরে ভেঙে পড়ল সেনাবাহিনীর একটি হেলিকপ্টার (Indian Army Helicopter Crashes in Tamil Nadu)৷ বিপিন রাওয়াত (Bipin Rawat) যে ওই হেলিকপ্টারে ছিলেন, তা বায়ুসেনার পক্ষ থেকে বিবৃতি দিয়ে নিশ্চিত করা হয়েছে৷ তবে প্রথমে বায়ুসেনার পক্ষ থেকে এই খবর জানিয়ে ট্যুইট করে জানানো হলেও কিছুক্ষণ পরেই তা মুছে ফেলা হয়৷ তবে এখনও বিপিন রাওয়াত বা তাঁর স্ত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি৷
সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, এমআই সিরিজের ওই কপ্টারটি কোয়েন্বাটোর এবং সুলুরের মধ্যে ভেঙে পড়ে (helicopter crash today)৷ এখনও পর্যন্ত যা খবর, তাতে নীলগিরি পাহাড়ের দুর্গম এলাকায় জঙ্গলের মধ্যে ভেঙে পড়ে ওই সেনা কপ্টারটি৷ হেলিকপ্টারে পাইলট বাদেও চোদ্দ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে (Army Helicopter Crash in Tamil Nadu)৷
advertisement
advertisement
ইতিমধ্যেই ঘটনাস্থলে উদ্ধারকারী দল পৌঁছেছে৷ প্রাথমিক খবর অনুযায়ী, দু' জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷
হেলিকপ্টারটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই তাতে আগুন ধরে যায়৷ প্রাথমিক পাওয়া খবর অনুযায়ী, যাত্রীদের অনেকেরই শরীর গুরুতর ভাবে ঝলসে গিয়েছে৷ যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ৷
advertisement
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বিপিন রাওয়াত ছাড়াও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত ওই কপ্টারে ছিলেন৷ এ ছাড়াও বিপিন রাওয়াতের নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাবাহিনীর বেশ কয়েকজন আধিকারিক ও জওয়ান হেলিকপ্টারে সওয়া ছিলেন৷
কীভাবে হেলিকপ্টার ভেঙে পড়ল, তা এখনও স্পষ্ট নয়৷ ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে বায়ুসেনা৷ দুর্ঘটনার খবর পাওয়ার পরই বিষয়টি নিয়ে বৈঠকে বসতে চলেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Indian Army Helicopter Crashes ৷ CDS Bipin Rawat: সস্ত্রীক বিপিন রাওয়াত সহ ১৪ জনকে নিয়ে তামিলনাড়ুতে ভেঙে পড়ল সেনার হেলিকপ্টার
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement