advertisement

এ মাসেই হয়তো ফাঁসি, সাত বছর অপেক্ষার পরও আশাবাদী নির্ভয়ার বাবা

Last Updated:
#নয়াদিল্লি: সাত বছরেরও বেশি সময় ধরে মেয়ের ধর্ষণ এবং খুনের বিচার চেয়ে আদালতের দোরে দোরে ঘুরছেন৷ চার অভিযুক্তের ফাঁসির দিনক্ষণ তিন তিনবার পিছোলেও এখনও আশা ছাড়তে নারাজ নির্ভয়ার বাবা৷ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ অন্যতম অভিযুক্ত পবন কুমার গুপ্তর প্রাণভিক্ষার আর্জি এ দিনই খারিজ করে দিয়েছেন৷ নির্ভয়ার বাবার আশা, এ মাসের মধ্যেই হয়তো চার অভিযুক্তের ফাঁসির নির্দেশ কার্যকর করা হবে৷
নির্ভয়া কাণ্ডে চার অভিযুক্তের প্রাণভিক্ষার আর্জি জানানোর আর কোনও পথ খোলা নেই বলে দাবি করেছে দিল্লি সরকার৷ তিহার জেল কর্তৃপক্ষও নতুন করে ফাঁসির দিনক্ষণ স্থির করার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হচ্ছে৷ কারণ জেল কর্তৃপক্ষের মতে, পবন কুমার গুপ্তের প্রাণভিক্ষার আর্জি রাষ্ট্রপতি খারিজ করে দেওয়ার পর অভিযুক্তদের বাঁচার আর কোনও পথ খোলা নেই৷
advertisement
নির্ভয়ার বাবা এ দিন টেলিফোনে জানান, 'বাকিদের মতো পবনও হয়তো সুপ্রিম কোর্টে আবেদন জানাবে৷ এর পরে কী হয়, আমরা সেদিকে নজর রাখছি৷ কিন্তু এখনও আমাদের আশা, সঠিক বিচারই হবে৷
advertisement
মেয়েকে যারা নৃশংসভাবে হত্যা করেছিল, তাদের ফাঁসি বার বার পিছিয়ে যেতে দেখে এর আগেও আদালত চত্বরেই কান্নায় ভেঙে পড়েছেন নির্ভয়ার মা৷ তার পরেও অবশ্য বিচারব্যবস্থার উপরেই ভরসা রাখছেন নির্ভয়ার বাবা৷ তিনি বলেন, 'আমাদের আশা ফাঁসির নির্দেশ এ মাসেই কার্যকর করা হবে৷ দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বিচার পাব আমরা৷'
advertisement
২০১২ সালের ১৬ ডিসেম্বর দিল্লিতে একটি বাসের মধ্যে গণধর্ষণ করা হয়েছিল এক প্যারামেডিক ছাত্রীকে৷ পরে সিঙ্গাপুরের হাসপাতালে মৃত্যু হয় তাঁর৷ নৃশংস সেই ঘটনায় শিউরে উঠেছিল গোটা দেশ৷ ছয় অভিযুক্তের মধ্যে বর্তমানে তিহার জেলে বন্দি রয়েছে ফাঁসির সাজাপ্রাপ্ত চারজন৷ আর এক অভিযুক্ত রাম সিং জেলের মধ্যেই আত্মহত্যা করেছিল৷ এ ছাড়াও এক অভিযুক্ত নাবালক হওয়ায় তিন বছর হোমে থাকার পর মুক্তি পেয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
এ মাসেই হয়তো ফাঁসি, সাত বছর অপেক্ষার পরও আশাবাদী নির্ভয়ার বাবা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement