advertisement

৫০ পর্যন্ত গুনে উঠতে পারেনি ছোট্ট মেয়েটা, রাগে ৪ বছরের শিশুকন্যাকে পিটিয়ে খুন বাবার! নৃশংস কাণ্ড ফরিদাবাদে, শিউরে উঠছে দেশ

Last Updated:

৫০ পর্যন্ত গুণতে পারেনি৷ চার বছরের শিশু কন্যাকে পিটিয়ে মারার অভিযোগ বাবার বিরুদ্ধে৷

৫০ পর্যন্ত গুনে উঠতে পারেনি ছোট্ট মেয়েটা, রাগে ৪ বছরের শিশুকন্যাকে পিটিয়ে খুন বাবার! নৃশংস কাণ্ড ফরিদাবাদে, শিউরে উঠছে দেশ
৫০ পর্যন্ত গুনে উঠতে পারেনি ছোট্ট মেয়েটা, রাগে ৪ বছরের শিশুকন্যাকে পিটিয়ে খুন বাবার! নৃশংস কাণ্ড ফরিদাবাদে, শিউরে উঠছে দেশ
ফরিদাবাদ: ৫০ পর্যন্ত গুণতে পারেনি৷ চার বছরের শিশু কন্যাকে পিটিয়ে মারার অভিযোগ বাবার বিরুদ্ধে৷ নৃশংস ঘটনাটি ঘটেছে হরিয়ানার ফরিদাবাদে৷ জানা গিয়েছে, অভিযুক্ত ব্যাক্তি উত্তর প্রদেশের বাসিন্দা৷
ঘটনাটি ঘটেছে গত ২১ জানুয়ারি৷ সূত্রের খবর, অভিযুক্ত বাবা কৃষ্ণ জয়সওয়াল মেয়েকে বাড়িতে পড়াচ্ছিলেন৷ তিনি শিশুকন্যাকে ৫০ পর্যন্ত গুণতে বলেন৷ কিন্তু বাচ্চাটি গুণতে না পারায় রাগে শিশুকে মারতে থাকে অভিযুক্ত বাবা৷ প্রবল প্রহারের ফলে কিছু পরেই অচৈতন্য হয়ে পড়ে শিশুটি৷ কয়েক মিনিট পরে অভিযুক্ত তাকে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যায়৷ যদিও হাসপাতালে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে৷
advertisement
advertisement
পুলিশ সূত্রে খবর, কৃষ্ণ জয়সওয়ালের স্ত্রী ঘটনার সময় বাড়িতে ছিলেন না৷ তিনি কাজের জন্য বাড়ির বাইরে ছিলেন৷ কন্যা সন্তানকে দেখাশোনা করাই ছিল কৃষ্ণের দায়িত্ব৷ মেয়ের মৃত্যুর খবর স্ত্রীকে দেওয়ার সময় কৃষ্ণ জানায় খেলতে খেলতে সিঁড়ি থেকে পড়ে যায় শিশুটি৷ সেকারণেই তার মৃত্যু হয়েছে৷ যদিও শিশুর নিথর দেহে একাধিক আঘাতের চিহ্ণ দেখে স্ত্রীর সন্দেহ হয়৷ তিনি পুলিশে রিপোর্ট করেন৷ পরে পুলিশের কাছে নিজের দোষ স্বীকার করেছে কৃষ্ণ৷
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণ জানিয়েছে শিশুটি স্কুলে যেত না৷ বাবা কৃষ্ণের কাছেই পড়ত সে৷ ৫০ পর্যন্ত গুণতে না পারায় প্রচণ্ড রেগে যায় কৃষ্ণ৷ সেকারণেই মেয়েকে প্রহার করে জয়সওয়াল৷ প্রসঙ্গত, পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, কৃষ্ণ জয়সওয়াল এবং তার স্ত্রীর মোট তিন সন্তান৷ একটি সাত বছরের পুত্র, ২ বছরের কন্যা এবং চার বছরের মৃত শিশু কন্যা৷ বেশ কয়েকবছর ধরেই কর্মসূত্রে দম্পতি ওই গ্রামের বাসিন্দা৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
৫০ পর্যন্ত গুনে উঠতে পারেনি ছোট্ট মেয়েটা, রাগে ৪ বছরের শিশুকন্যাকে পিটিয়ে খুন বাবার! নৃশংস কাণ্ড ফরিদাবাদে, শিউরে উঠছে দেশ
Next Article
advertisement
ব্রহ্মপুত্রের নীচে একসঙ্গে রেল এবং সড়ক পথ! অসমে মেগা সুড়ঙ্গ প্রকল্পে অনুমোদন কেন্দ্রের
ব্রহ্মপুত্রের নীচে একসঙ্গে রেল এবং সড়ক পথ! অসমে মেগা সুড়ঙ্গ প্রকল্পে অনুমোদন কেন্দ্রের
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে গতকাল অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভার কমিটি এনএইচ-১৫-এর গোহপুর থেকে ৭১৫-এর নুমালিগড় পর্যন্ত ৪-লেন অ্যাক্সেস-নিয়ন্ত্রিত গ্রিনফিল্ড সংযোগ নির্মাণের অনুমোদন দিয়েছে। এই সিদ্ধান্তের ফলে ব্রহ্মপুত্র নদীর তলদেশে ১৫.৭৯ কিলোমিটার দীর্ঘ সড়ক-সহ-রেল সুড়ঙ্গ তৈরি করা হবে৷ মেগা এই প্রকল্পে মোট নির্মাণ খরচ ধরা হয়েছে ১৮,৬৬২ কোটি টাকা।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement