advertisement

Jammu and Kashmir Elections 2024: কংগ্রেসের 'হাত' ধরলেন ফারুক, কাশ্মীরে ভোটের আগে রহস্য বাড়িয়ে জোট ন্যাশনাল কনফারেন্সের

Last Updated:

ভোটের মুখে কংগ্রেসের সঙ্গে জোটের কথাতে রাহুল গান্ধি এবং কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গের উপস্থিতিতে এই বিষয়ে ঘোষণা করেন। কংগ্রেসের সঙ্গে হাত মেলালেও, মেহবুবা মুফতির পিওপিলস ডেমক্রাটিক পার্টি (পিডিপি) এর সঙ্গে জোটের কথাও উড়িয়ে দেন নি তিনি।

কংগ্রেসের সঙ্গে হাত মেলালেন ফারুক
কংগ্রেসের সঙ্গে হাত মেলালেন ফারুক
শ্রীনগর: সামনেই জম্মু-কাশ্মীরের বিধানসভা ভোট, ঠিক এরমাঝেই ন্যাশনাল কনফারেন্সের প্রেসিডেন্ট ফারুক আবদুল্লা বৃহস্পতিবার জানালেন তাঁরা ৯০ আসনে কংগ্রেসের সঙ্গে জোটসঙ্গী হিসাবে লড়বে। আগামী ১৮ই সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর এবং পয়লা অক্টোবর তিন দফায় ভোট হবে উপত্যকায়।
ভোটের মুখে কংগ্রেসের সঙ্গে জোটের কথাতে রাহুল গান্ধি এবং কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গের উপস্থিতিতে এই বিষয়ে ঘোষণা করেন। কংগ্রেসের সঙ্গে হাত মেলালেও, মেহবুবা মুফতির পিওপিলস ডেমক্রাটিক পার্টি (পিডিপি) এর সঙ্গে জোটের কথাও উড়িয়ে দেন নি তিনি।
এই প্রসঙ্গে ফারুক আবদুল্লা জানান, “আমাদের আলোচনা ভাল হয়েছে। জোট ঠিক পথেই চালিত হচ্ছে, ঈশ্বরের ইচ্ছে থাকলে এই জোট মসৃণ ভাবেই এগোবে। কিন্তু জোট চূড়ান্ত। আজ সন্ধ্যার মধ্যে আমরা সই করে দেব যে ৯০টি সিটেই আমরা আসন সমঝোতা করে জোটসঙ্গী হয়েই লড়ব।”
advertisement
advertisement
এই জোটে সিপিআই(এম) এর এমওয়াই টারিগামিও জোট সঙ্গী হিসাবে লড়ছেন।
কিন্তু , পিডিপির সঙ্গে এখনও জোট হবে কিনা সে বিষয়ে এখনও খোলসা করেন নি ফারুক। এই বিষয়ে তিনি জানান, “আমাদের প্রথমে আসন গুলো দেখে নিতে হবে, তারপর আমরা অন্যান্য বিষয় নিয়ে ভাবব।” রহস্য বাড়িয়ে তিনি যোগ করেন, “সবার দরজাই খোলা রয়েছে। আমারা কারুর জন্যই দরজা বন্ধ করিনি।”
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Jammu and Kashmir Elections 2024: কংগ্রেসের 'হাত' ধরলেন ফারুক, কাশ্মীরে ভোটের আগে রহস্য বাড়িয়ে জোট ন্যাশনাল কনফারেন্সের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement