advertisement

২০০০ টাকার পর এবার বাজারে ৫০০ টাকার জাল নোট

Last Updated:

সরকারি ঘোষণার পর দেড় মাস কেটে গিয়ে থাকলেও এখনও সারা দেশে ব্যাঙ্ক ও এটিএমে অমিল নগদ ৷ এরই মধ্যে দুর্ভোগ বাড়িয়ে বাজারে হাজির নতুন ৫০০ টাকার নকল নোট ৷

#ভোপাল: কালো টাকা ও জাল নোটের বিরুদ্ধে মোদির সার্জিক্যাল স্ট্রাইক ৷ প্রধানমন্ত্রীর ঘোষণায় রাতারাতি বাতিল ৫০০ ও ১০০০ ৷ সরকারি ঘোষণার পর দেড় মাস কেটে গিয়ে থাকলেও এখনও সারা দেশে ব্যাঙ্ক ও এটিএমে অমিল নগদ ৷ এরই মধ্যে দুর্ভোগ বাড়িয়ে বাজারে হাজির নতুন ৫০০ টাকার নকল নোট ৷ নোচ বাতিলের পর বাজারে এসেছে নতুন ২০০০ ও ৫০০ টাকার নোট ৷ কিন্তু মাত্র কয়েকদিনের মধ্যেই বাজারে নকল ২০০০ টাকার নোট ধরা পড়ে ৷ ২০০০ টাকার নোটের পর এবার ৫০০ টাকার নোটের পালা ৷
মধ্যপ্রদেশের গোয়ালিয়ার শহরের ঘটনা ৷ আশুতোষ নামে এক যুবক সিগারেটের দোকানে ৫০০ টাকার নকল নোট চালানোর চেষ্টা করার সময় ধরা পড়ে যায় ৷ আশুতোষের পাশাপাশি তার সঙ্গী পবনকেও গ্রেফতার করেছে পুলিশ ৷
দু’জনের কাছ থেকে প্রায় ১৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ ৷ ধৃতরা একটি বড় চক্রের সঙ্গে জড়িত বলে জানা গিয়েছে ৷
advertisement
advertisement
পুলিশ জানিয়েছে, হাজিরা থানার পাশে একটি সিগারেট কিনতে এসেছিলেন আশুতোষ ৷ তিনি ভেবেছিলেন দোকানদার নকল নোট চিনতে পারবেন না ৷ কিন্তু নোটের রঙ দেখে সন্দেহ হয় দোকানদারের ৷ তিনি আশুতোষকে গল্প ব্যস্ত রেখে পুলিশকে খবর দিয়ে দেন ৷
ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তাদের দলের বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
২০০০ টাকার পর এবার বাজারে ৫০০ টাকার জাল নোট
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement