advertisement

Maharashtra Political Crisis: ৫০ বিধায়কের সমর্থন, দাবি শিন্ডের! কোণঠাসা উদ্ধব শর্ত মানবেন?

Last Updated:

৩৭ জন বিধায়ক রাজ্যপালকে চিঠি দিয়ে শিন্ডেকে শিবসেনার পরিষদীয় দলনেতা করার দাবি জানিয়েছেন৷

নতিস্বীকার করবেন উদ্ধব? Photo-PTI
নতিস্বীকার করবেন উদ্ধব? Photo-PTI
#মুম্বাই: যত সময় যাচ্ছে, ততই উদ্ধব ঠাকরের উপরে চাপ বাড়াচ্ছেন একনাথ শিন্ডে৷ বিক্ষুব্ধ শিবসেনা নেতা এবার দাবি করলেন, তাঁর সঙ্গে পঞ্চাশ জন বিধায়কের সমর্থন রয়েছে৷ তার মধ্যে ৪০ জনই শিবসেনার৷ শিন্ডের দাবি যদি সঠিক হয়, তাহলে বিজেপি-র সমর্থন পেলে সংখ্যালঘু হয়ে পড়বে উদ্ধব সরকার৷
এনডিটিভি-কে শিন্ডে বলেছেন, 'আমাদের কাছে ৫০ জন বিধায়কের সমর্থন আছে৷ তার মধ্যে ৪০ জন শিবসেনার৷' শিন্ডে আরও দাবি করেছেন, আরও বেশ কয়েকজন বিধায়ক তাঁদের সঙ্গে যোগ দেবেন৷ শিন্ডে বলেন, 'যাঁদের আমাদের উপরে আস্থা রয়েছে, তাঁরা যোগ দেবেন৷ আমরা বালাসাহেবের মতাদর্শকে এগিয়ে নিয়ে যেতে চাই৷ যাঁদের এই সিদ্ধান্ত পছন্দ হবে, তাঁরা আসবেন৷'
advertisement
advertisement
এই মুহূর্তে শিন্ডে এবং শিবসেনার শীর্ষ নেতৃত্ব পরস্পরের উপরে চাপ বৃদ্ধি করে চলেছে৷ ইতিমধ্যেই মহরাষ্ট্র বিধানসভার ডেপুটি স্পিকারের কাছে শিন্ডে সহ ১২ জন বিক্ষুব্ধ নেতার বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়েছে শিবসেনা৷ যদিও এভাবে তাঁদের ভয় দেখানো যাবে না বলে দাবি করেছেন শিন্ডে৷
advertisement
আবার ৩৭ জন বিধায়ক রাজ্যপালকে চিঠি দিয়ে শিন্ডেকে শিবসেনার পরিষদীয় দলনেতা করার দাবি জানিয়েছেন৷ শিন্ডের কাছে এই মুহূর্তে যে সমর্থন রয়েছে, তাতে তিনি বিধানসভায় দলের মধ্যে বিভক্ত করতেই পারেন৷ সিংহভাগ বিধায়কই তাঁর দিকে থাকায় দলত্যাগ বিরোধী আইনও কার্যকর করা যাবে না৷
advertisement
চাপে পড়ে অবশ্য কিছুটা নমনীয় হয়েছে শিবসেনা নেতৃত্বও৷ তারা জানিয়েছে, এনসিপি এবং কংগ্রেসের সঙ্গে জোট ছেড়ে তারা বেরিয়ে আসতে রাজি, কিন্তু সেক্ষেত্রে চব্বিশ ঘণ্টার মধ্যে বিক্ষুব্ধদের দলে ফিরে আসতে হবে৷ ধীরে ধীরে শিন্ডের সমর্থকরাও সক্রিয় হচ্ছেন৷ মুম্বাই লাগোয়া থানেতে শিন্ডের সমর্থনে একাধিক পোস্টার লাগানো হয়েছে৷
বিজেপি অবশ্য শিবসেনার ভিতরের এই বিদ্রোহে তাদের কোনও ভূমিকা নেই বলে দাবি করেছে৷ কিন্তু তাদের সেই দাবি ঘিরে প্রশ্ন তুলছে ঘটনাক্রম৷ প্রথমে গুজরাত, তার পরে বিজেপি শাসিত অসমে গিয়ে আশ্রয় নিয়েছন শিন্ডে এবং তাঁর অনুগামী বিধায়করা৷ আবার গুয়াহাটির যে হোটেলে শিন্ডে সহ বিক্ষুব্ধ বিধায়করা উঠেছেন, সেখানে তাঁদের সঙ্গে বিজেপি-র অসমের এক মন্ত্রীর ছবি প্রকাশ্যে এসেছে৷
advertisement
উদ্ধব ঠাকরে অবশ্য জানিয়ে দিয়েছেন, তাঁর পদত্যাগপত্র তৈরিই আছে৷ শিবসেনা বিধায়করা চাইলেই তিনি পদত্যাগ করবেন৷ ক্ষমতা ধরে রাখার ইচ্ছে তাঁর ডিএনএ-তে নেই বলে দাবি করেছেন উদ্ধব৷ তিনি বলেন, 'মনে রাখবেন আমি বালাসাহেবের পুত্র৷'
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Maharashtra Political Crisis: ৫০ বিধায়কের সমর্থন, দাবি শিন্ডের! কোণঠাসা উদ্ধব শর্ত মানবেন?
Next Article
advertisement
TMC Candidate List Update: '৪ মে বুঝিয়ে দেবো', টিকিট না পেয়েই নির্দল হয়ে লড়ার সিদ্ধান্ত! তৃণমূলকেই হুঁশিয়ারি ফরাক্কার বিধায়ক মণিরুলের
'৪ মে বুঝিয়ে দেবো', টিকিট না পেয়ে নির্দল হয়ে লড়ার সিদ্ধান্ত! তৃণমূলকেই হুঁশিয়ারি ফরাক্কার বিধায়ক মণিরুলের
  • মোট ৭৪ জন বিধায়ককে এবার টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস৷ যে বিধায়করা টিকিট পাননি তাঁদের মধ্যে অন্যতম ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷ টিকিট না পেয়েই ক্ষোভে ফেটে পড়লেন তৃণমূল বিধায়ক৷ শুধু তাই নয়, তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবেও ভোটে লড়ার হুঁশিয়ারি দিয

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement