advertisement

Earthquake: তাইওয়ান-চিনের পর এবার ভারত, হিমাচল-কাশ্মীরে বড় ভূমিকম্প! আরও বড় বিপর্যয় আসছে?

Last Updated:

Earthquake: ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩।

হিমাচলে ভূমিকম্প
হিমাচলে ভূমিকম্প
সিমলা: ভূমিকম্পে ফের কেঁপে উঠল মাটি। এবার কিন্তু ভারতের। বৃহস্পতিবার রাতে জোরাল ভূমিকম্প অনুভূত হল ভারতের হিমাচল প্রদেশের চাম্বা জেলায়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩। হিমাচলের পাশাপাশি জম্মু-কাশ্মীরেও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টা ৩৪ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয় হিমাচল প্রদেশে। মূলত চাম্বা জেলায় ভূমিকম্প হলেও, মানালিতেও সেই কম্পন অনুভূত হয়।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। ৭ সেকেন্ডের জন্য এই ভূমিকম্প হয়। প্রসঙ্গত, দিন দুই আগেই শক্তিশালী কম্পনে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্থ হয়েছে তাইওয়ান। এরপর বৃহস্পতিবারই চিনের কিংহাই প্রদেশে বিস্তীর্ণ এলাকা জুড়ে অনুভূত হয় কম্পন। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৫.৫।
advertisement
হিমাচল, কাশ্মীরে ভূমিকম্প অনুভূত হওয়ার আতঙ্কে রাস্তায় নেমে আসেন সাধারণ মানুষ। চাম্বা থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত মানালিতেও এই কম্পন টের পাওয়া গিয়েছে।
advertisement
তাইওয়ান, চিনের ভূমিকম্পের পরই আতঙ্ক বাড়ছিল। চিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া, চায়না আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টার (CENC) জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৮টা ৩৯ মিনিটে উত্তর-পশ্চিম চিনের কিংহাই প্রদেশের মাংয়া শহরে ৫.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। কম্পনের গভীরতা ছিল ১০ কিলোমিটার। উপকেন্দ্রটি ৩৮.৩৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯০.৯৩ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছিল বলে জানা গিয়েছে ভূমিকম্প পর্যবেক্ষণের রিপোর্টে। এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
advertisement
প্রসঙ্গত, বুধবার ভোরে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে তাইওয়ান। ভূমিকম্প অনুভূত হয় পড়শি চিন, জাপান, ফিলিপিন্সেও। তাইওয়ানে ভূমিকম্পে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা হাজার পার করেছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দ্বীপরাষ্ট্র জুড়ে। কমপক্ষে শতাধিক বাড়িঘর ভেঙে গিয়েছে বলেই জানা গিয়েছে। ভূমিকম্পের জেরে সুনামির সতর্কতাও জারি করা হয় জাপান-ফিলিপিন্সে। তবে শেষ অবধি সুনামি আছড়ে পড়েনি।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Earthquake: তাইওয়ান-চিনের পর এবার ভারত, হিমাচল-কাশ্মীরে বড় ভূমিকম্প! আরও বড় বিপর্যয় আসছে?
Next Article
advertisement
Bomb Threat Update: আদালতে ভুয়ো হুমকি মেল, বিচারকদের নিরাপত্তার দায়িত্ব রাজ্যের! বোমাতঙ্কের পর আশ্বাস নবান্নের
আদালতে ভুয়ো হুমকি মেল,বিচারকদের নিরাপত্তা রাজ্যের দায়িত্ব! বোমাতঙ্কের পর আশ্বাস নবান্নের
  • রাজ্যের আদালতে আদালতে ভুয়ো বোমাতঙ্ক৷

  • সাংবাদিক বৈঠক করে আশ্বস্ত করল রাজ্য প্রশাসন৷

  • বিচারকদের নিরাপত্তার দায়িত্ব রাজ্যের, আশ্বাস ডিজি-র৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement