advertisement

Draupadi Murmu Wins: রাষ্ট্রপতি পদে প্রথম আদিবাসী মহিলা, বিপুল ভোটে জয়ী এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু!

Last Updated:

President of India Draupadi Murmu: সব মিলিয়ে, ৩৪ টি দল বিরোধী রাষ্ট্রপতি প্রার্থী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহাকে এবং ৪৪ টি দল ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী মুর্মুকে সমর্থন ঘোষণা করেছে৷

দ্রৌপদী মুর্মু।
দ্রৌপদী মুর্মু।
#নয়াদিল্লি: প্রথম আদিবাসী মহিলা এবং দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি নির্বাচিত হলেন এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু! প্রায় নিশ্চিতই ছিল দ্রৌপদীর জয়, এবার আনুষ্ঠানিকভাবেই জয়ী ঘোষণা করা হল ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপালকে। দিকে দিকে এই জয়কে ঘিরে বিজেপির কর্মী সমর্থকদের উচ্ছ্বাস শুরু হয়ে গিয়েছে। শোভাযাত্রার আয়োজন হয়েছিল আগেই। প্রথম রাউন্ডের শেষেই সাংসদদের ৭৪৮ টি ভোটের মধ্যে ৫৪০ টি ভোটে এগিয়ে যান দ্রৌপদী। বিরোধীদের মনোনীত প্রার্থী যশবন্ত সিনহা প্রথম রাউন্ডের ভোট গণনার পরে ২০৮ ভোট পেয়েছেন, বৃহস্পতিবার জানান রিটার্নিং অফিসার পিসি মোদি। তিনি আরও জানান, ১৫ জন সাংসদের ভোট অবৈধ ঘোষণা করা হয়েছে।
দ্বিতীয় রাউন্ডের শেষে ১,১৩৮ জন বিধায়কের ভোটের মধ্যে, দ্রৌপদী মুর্মু ৮০৯ টি এবং যশবন্ত সিনহা ৩২৯টি ভোট পান। জনসংখ্যা এবং বিধানসভার শক্তির উপর ভিত্তি করে এই ভোটের মূল্য ১.৪৯ লক্ষ। এর মধ্যে দ্রৌপদী মুর্মুই পেয়েছেন ১.০৫ লাখের বেশি, এবং যশবন্ত সিনহা পেয়েছেন ৪৪,২৭৬।
advertisement
advertisement
প্রায় ১১ লাখের একটি নির্বাচনী কলেজের মূল্য ৬.৭৩ লাখ। এই ৬.৭৩ লাখের মধ্যে দ্রৌপদী মুর্মু পেয়েছেন ৪.৮৩ লাখ, যার মানে ৭০ শতাংশের বেশি ভোট।
এই রাষ্ট্রপতি নির্বাচনে প্রতি সাংসদের ভোটের মূল্য ৭০০ হওয়ায়, দ্রৌপদী মুর্মু মোট ৫,২৩,৬০০ টি ভোট পেয়েছেন যা মোট বৈধ সাংসদ ভোটের ৭২.১৯ শতাংশ। অন্যদিকে, যশবন্ত সিনহার মোট ভোটের মূল্য দাঁড়িয়েছে ১,৪৫,৬০০, যা মোট বৈধ ভোটের ২৭.৮১ শতাংশ। বিধায়কদের দ্বিতীয় দফার ভোট গণনা শুরু হয়েছে, কর্মকর্তারা জানিয়েছেন।
advertisement
সংসদ ভবনের ৬৩ নম্বর কক্ষে আয়োজিত হয় ১৫তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা। ৬৩ নম্বর কক্ষ সংলগ্ন এলাকাকে স্যানিটাইজ করা হয় এবং ‘নীরব অঞ্চল’ হিসাবেও ঘোষণা করা হয়।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Draupadi Murmu Wins: রাষ্ট্রপতি পদে প্রথম আদিবাসী মহিলা, বিপুল ভোটে জয়ী এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু!
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement