advertisement

কেরলের পর এ বার তামিলনাড়ু বিধানসভায় নাগরিকত্ব আইন বাতিলের প্রস্তাব

Last Updated:

কেরল বিধানসভায় সিএএ-র বিরুদ্ধে রেজোলিউশন পাস হওয়ার তীব্র নিন্দা করলেন কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান৷ তাঁর কথায়, 'এই ধরনের রেজোলিউশন একেবারেই অসাংবিধানিক৷ ভিত্তিহীন৷'

#চেন্নাই: কেরলের পর এ বার তামিলনাড়ু৷ সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে এ বার তামিলনাড়ু বিধানসভায় রেজোলিউশন আনল ডিএমকে৷ তাঁদের দাবি, তামিলনাড়ুতে লাগু হতে দেওয়া যাবে না সিএএ৷ অন্যদিকে, কেরল বিধানসভায় সিএএ-র বিরুদ্ধে রেজোলিউশন পাস হওয়ার তীব্র নিন্দা করলেন কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান৷ তাঁর কথায়, 'এই ধরনের রেজোলিউশন একেবারেই অসাংবিধানিক৷ ভিত্তিহীন৷'
advertisement
কেরলে সিএএ-র বিরুদ্ধে রেজোলিউশন বিজেপি বিধায়ক ও রাজাগোপাল ছাড়া সব বিধায়কই সমর্থন করেছেন৷ একের পর এক রাজ্যের বিধানসভায় যখন সিএএ-র বিরুদ্ধে রেজোলিউশন আনছেন বিরোধীরা, তখন নয়া নাগরিকত্ব আইনের স্বপক্ষে প্রচারে নামতে তোড়জোড় করছে বিজেপি-ও৷ বুধবারই বিরোধী দল শাসিত রাজ্য সরকারগুলিতে আইনমন্ত্রীর চ্যালেঞ্জ, কোনও রাজ্য সিএএ রুখতে পারে না৷ একই সঙ্গে তাঁর দাবি, নতুন নাগরিকত্ব আইন কোনও ভারতীয় নাগরিকের নাগরিকত্ব কাড়বে না৷
advertisement
তাঁর কথায়, 'আমি সিএএ-কে সমর্থন করি৷ কেউ কেউ না বুঝেই বিরোধিতা করছে৷ সবচেয়ে আশ্চর্যজনক হল, কংগ্রেস বুঝতেই চাইছে না৷ সিপিআই, সিপিআইএম-ও বুঝতে চাইছে না৷ সিএএ কোনও ভারতীয় নাগরিকের উপর লাগু হবে না৷ কাউকে নাগরিকত্ব দেবে না, কারও থেকে নাগরিকত্ব ছিনিয়েও নেবে না৷ উগান্ডা থেকে আগত হিন্দুদের নাগরিকত্ব দিয়েছিলেন ইন্দিরা গান্ধি৷ শ্রীলঙ্কা থেকে আসা তামিলদেরও নাগরিকত্ব দিয়েছিলেন রাজীব গান্ধি৷ ওই একই কাজ প্রধানমন্ত্রী মোদিও করছেন, তা কেন খারাপ, বুঝতে পারছি না৷' এরপরই সংসদের প্রসঙ্গ তুলে আইনমন্ত্রী বলেন, 'নাগরিকত্ব সংক্রান্ত আইন পাস হয়েছে সংসদে৷ কোনও রাজ্যের বিধানসভায় নয়৷ কোনও রাজ্য এই আইন রুখতে পারে না৷'
advertisement
দেশজুড়েই এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ চলছে৷ ৬০টিরও বেশি মামলা দায়ের করা হয়েছে সুপ্রিম কোর্টে৷ সংশোধিত নাগরিকত্ব আইন ২০১৯-এ বলা হয়েছে, পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ধর্মীয় নিপীড়নের জেরে শরণার্থী হিন্দু, পার্সি, শিখ, খ্রিস্টান ও বৌদ্ধদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে৷ ২০১৪ সালের ৩১ ডিসেম্বর বা তার আগে ভারতে আসা শরণার্থীদেরই ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কেরলের পর এ বার তামিলনাড়ু বিধানসভায় নাগরিকত্ব আইন বাতিলের প্রস্তাব
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement