advertisement

DGCA Fined AI: ককপিটে বান্ধবীর সঙ্গে পাইলটের আড্ডার ঘটনায় এয়ার ইন্ডিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা

Last Updated:

DGCA Air India: প্রস্রাব কাণ্ডের পর শোরগোল শুরু হয়ে যায় গোটা দেশ জুড়ে। এবার ককপিটের মধ্যে বান্ধবীর সঙ্গে গল্প জুড়ে দেন বিমানচালক।

নয়াদিল্লি  : প্রস্রাব কাণ্ডের পর এবার ককপিটে বান্ধবীকে ডেকে পাইলটের জমাটি আড্ডা। এয়ার ইন্ডিয়ার বিমান চালকের এহেন আচরণের জেরে ফের সংস্থাকে ৩০ লাখ টাকা জরিমানা করল ডিজিসিএ।
প্রস্রাব কাণ্ডের পর শোরগোল শুরু হয়ে যায় গোটা দেশ জুড়ে। এবার ককপিটের মধ্যে বান্ধবীর সঙ্গে গল্প জুড়ে দেন বিমানচালক। শেষে ওই ঘটনায় তিনমাসের জন্য সাসপেন্ড করা হল অভিযুক্ত পাইলটকে। একইসঙ্গে বিমান সংস্থাটিকেও মোটা অঙ্কের জরিমানা করা হল।
ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনের তরফে জানানো হয়েছে, দায়িত্বে থাকা পাইলট আকাশ পথেই এয়ার ইন্ডিয়ায় তাঁর প্রাক্তন সহকর্মীকে ককপিটে ডেকে নিয়েছিলেন। ঘটনাটি ঘটেছিল ২৭ ফেব্রুয়ারি। দুবাই থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিল এয়ার ইন্ডিয়ার ওই ফ্লাইট। বিমানটি আকাশে ওড়ার কিছুক্ষণ পরে এয়ার ইন্ডিয়ার প্রাক্তন কর্মী, নিজের বান্ধবীকে ককপিটে ডেকে পাঠান পাইলট।
advertisement
advertisement
এয়ার ইন্ডিয়ার ওই কর্মী যাত্রী হিসেবে সফর করছিলেন। কিন্তু ডিজিসিএ-র  নির্দেশিকা অনুযায়ী কোনও যাত্রীকে আকাশপথে ককপিটে ডাকতে পারেন না পাইলট। কিন্তু তারপরেও যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে ব্যবস্থা নেয়নি এয়ার ইন্ডিযা কর্তৃপক্ষ। অবশেষে পাইলটকে সাসপেন্ড করার পাশাপাশি ৩০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে ডিজিলিএ-র তরফে।
আরও পড়ুন:  চোখে কালো কাপড় বেঁধে নানা স্টাইলে চুল কেটে দিচ্ছেন ব্যক্তি! হু-হু করে ভাইরাল! দেখুন
advertisement
ডিজিসিএ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গত ২১ এপ্রিল এই ঘটনায় তদন্তের নির্দেশ দেয়। তারপর শোকজের নোটিস জারি করা হয়। এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেল উইলসন ও নিরাপত্তা বিভাগের প্রধান হেনরি ডনহোকেও শোকজের নোটিস পাঠানো হয়।
গত বছরের নভেম্বরে নিউইয়র্ক গামী এয়ার ইন্ডিয়ার বিমানে এক প্রবীণ মহিলার গায়ে তাঁরই সহযাত্রী প্রস্রাব করে দেন বলে অভিযোগ ওঠে। সেই ঘটনায়ও এয়ার ইন্ডিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা করেছিল ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন। আর ওই উড়ানের পাইলট-ইন-কমান্ডকে সাসপেন্ড করা হয়েছিল। কিছুদিন আগেই এয়ার ইন্ডিয়ার একটি উড়ানে এক মহিলা যাত্রীকে কাঁকড়াবিছে কামড়েছিল। সেই ঘটনমায় দুঃখপ্রকাশ করে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
DGCA Fined AI: ককপিটে বান্ধবীর সঙ্গে পাইলটের আড্ডার ঘটনায় এয়ার ইন্ডিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা
Next Article
advertisement
Mamata Banerjee-Abhishek Banerjee Meeting: কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
  • দুপুর তিনটের পর থেকে এই বৈঠক হয় কালীঘাটের বাড়িতে

  • বিধানসভা ভোটের প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, সূত্রের খবর

  • পাশাপাশি রাজ্যসভা ভোটের প্রাথী নিয়েও আলোচনা বলেই সূত্রের খবর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement