advertisement

দিল্লির দূষণ দূর করতে এবার ‘Anti-smog Gun’ !

Last Updated:

একে তো দিল্লির শীত ৷ আর তার ওপর কুয়াশা, ধোঁয়াশার দাপট ৷ গত দু’বছরে দিল্লির রাজপথ থেকে গলি, সব জায়গাই চোখের সামনে ঝাপসা !

#নয়াদিল্লি: একে তো দিল্লির শীত ৷ আর তার ওপর কুয়াশা, ধোঁয়াশার দাপট ৷ গত দু’বছরে দিল্লির রাজপথ থেকে গলি, সব জায়গাই চোখের সামনে ঝাপসা ! স্মগের চোটে একের পর এক গাড়ি দুর্ঘটনা, বাতিল ট্রেন ৷ এভাবে আর কতদিন চলা যায়? তাই দিল্লি দূষণ রোধে এবার শুরু হল অ্যান্টি স্মগ বন্দুকের ব্যবহার ৷ বুধবার তারই মহড়া হয়ে গেল দিল্লির আনন্দ বিহার বাস টার্মিনালে ৷
অ্যান্টি স্মগ বন্দুক, মোটেই সাধারণ বন্দুকের মতো দেখতে নয় বরং বড়মাপের তোপের মতো দেখতে এই বন্দুক৷ এই তোপ লাগানো রয়েছে এক জলের ট্যাঙ্কারের সঙ্গে ৷ এই তোপের মুখ থেকেই আকাশের দিকে মুখ করে ছোঁড়া হচ্ছে জলের ফোয়ারা ৷ এই বন্দুকই দূর করতে দিল্লির স্মগকে ৷
জানা গিয়েছে, ২০১৫ সালে প্রথম এই মেশিনের ব্যবহার দেখা যায় চিন দেশে ৷ সেখানেও দূষণ রোধে ব্যবহার করা হয়েছিল এই মেশিন ৷ দিল্লির বাড়তে চলা দূষণ রোধেও এবার ব্যবহার হতে পারে এই বন্দুক ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দিল্লির দূষণ দূর করতে এবার ‘Anti-smog Gun’ !
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement