advertisement

রাষ্ট্রদোহিতার অভিযোগে গ্রেফতার অধ্যাপক এসএআর গিলানি

Last Updated:

জেএনইউ কাণ্ডে ফের গ্রেফতারি ৷ এবার দেশবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে গতকাল রাত ৩ টে নাগাদ গ্রেফতার করা হয় অধ্যাপক এসএআর গিলানিকে ৷

#নয়াদিল্লি: জেএনইউ কাণ্ডে ফের গ্রেফতারি ৷ এবার দেশবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে গতকাল রাত ৩ টে নাগাদ গ্রেফতার করা হয় অধ্যাপক এসএআর গিলানিকে ৷ গ্রেফতারের আগে গিলানিকে কয়েক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদও করে পুলিশ ৷ অধ্যাপক গিলানির ভারতীয় দণ্ডবিধির ১২৪ এ ধারায় রাষ্ট্রদ্রোহিতা, ১২০বি ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র ও ১৪৯ ধারায় বেআইনী সমাবেশের মামলা রুজু হয়েছে। শারীরিক পরীক্ষার জন্য আরএমএল হাসপাতালে ভর্তি করা হয়েছে গিলানি।
তবে শুধু অধ্যাপক গিলানি নয়, অধ্যাপক বিজয় সিংহ-সহ আরও চারজনকে বেশ কয়েকঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। অধ্যাপক গিলানির বিরুদ্ধে অভিযোগ, ১০ ফেব্রুয়ারি দিল্লি প্রেসক্লাবে তাঁর সামনেই বিনা বাধায় দেশবিরোধী স্লোগান দেওয়া হয়। দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে জেএনইউ স্টুডেন্ট’স ইউনিয়ন প্রেসিডেন্ট কানহাইয়া কুমারকে ৷ কানহাইয়ার সভাতেই উপস্থিত ছিলেন গিলানি। পুলিশের প্রাথমিক ধারণা ওই সভার মূল উদ্যোক্তা ছিলেন অধ্যাপক গিলানি।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
রাষ্ট্রদোহিতার অভিযোগে গ্রেফতার অধ্যাপক এসএআর গিলানি
Next Article
advertisement
Civic Volunteer: স্ত্রীকে আনতে যাচ্ছিলেন, মাঝপথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
স্ত্রীকে আনতে যাওয়ার পথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
  • মোটরসাইকেলকে কুকুরের তাড়া, পালাতে গিয়ে দুর্ঘটনা৷

  • কালনায় পথ দুর্ঘটনায় মৃত সিভিক ভলেন্টিয়ার৷

  • কুকুরের উপদ্রব নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement