advertisement

Arvind Kejriwal: ৬০ বছরের ঊর্ধ্বে বিনামূল্যে চিকিৎসা! ক্ষমতায় ফিরতে মরিয়া, বড় ঘোষণা কেজরিওয়ালের

Last Updated:

তিনি বলেছিলেন প্রতিশ্রুতি পূরণ করবেন, নিজের নির্বাচনী ইস্তেহারে তিনি জানালেন ৬০ বছরের ঊর্ধ্বে দিল্লির বাসিন্দাদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। দিল্লির বিধানসভা নির্বাচনের আগে এমনটাই দাবি করলেন "দিল্লির ছেলে" তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।

দিল্লি বিধানসভায় জিততে মরিয়া কেজরিওয়াল। ছবি- সংগৃহীত।
দিল্লি বিধানসভায় জিততে মরিয়া কেজরিওয়াল। ছবি- সংগৃহীত।
নয়াদিল্লি: তিনি বলেছিলেন প্রতিশ্রুতি পূরণ করবেন, নিজের নির্বাচনী ইস্তেহারে তিনি জানালেন ৬০ বছরের ঊর্ধ্বে দিল্লির বাসিন্দাদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। দিল্লির বিধানসভা নির্বাচনের আগে এমনটাই দাবি করলেন “দিল্লির ছেলে” তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।
ইতিমধ্যেই দিল্লি বিধানসভায় মোট ৭০ জনের প্রার্থীর নাম প্রকাশ করেছে আম আদমি পার্টি। নয়াদিল্লি বিধানসভা কেন্দ্র থেকে লড়বেন অরবিন্দ নিজে। কালকাজি এলাকা থেকে প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী আতিশী।
ইতিমধ্যেই বহু প্রতীক্ষিত ভোট নিয়ে এই সপ্তাহেই বৈঠকে বসতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। সংবাদ মাধ্যম সূত্রের খবর, এই বৈঠকের পরেই সম্ভবত দিল্লি ভোটের দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন।
advertisement
advertisement
এর আগে অরবিন্দ ঘোষণা করেছিলেন যদি তাঁদের দল ক্ষমতায় ফেরে, তাহলে সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা ১ হাজার টাকা থেকে ২১০০ টাকা করা হবে।
২০২০ সালের বিধানসভা নির্বাচনে ৭০টি আসনে ৬২টি আসন পেয়েছিল কেজরিওয়ালের আপ। আগামী বছরেও ভাল ফল হবে বলেই আশা করছেন কেজরিওয়াল।
advertisement
সোমবার, বদরপুর বিধানসভা এলাকায় একটি পদযাত্রায় অংশ নিয়ে কেজরিওয়াল জানান এই এলাকার ৬০% মহিলা আসন্ন নির্বাচনে আপকেই ভোট দিতে প্রস্তুত। বাকি ৪০% মহিলাদেরও আম আদমি পার্টিকেই বেছে নিতে আর্জি জানান তিনি।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Arvind Kejriwal: ৬০ বছরের ঊর্ধ্বে বিনামূল্যে চিকিৎসা! ক্ষমতায় ফিরতে মরিয়া, বড় ঘোষণা কেজরিওয়ালের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement