advertisement

New law in India: আজ থেকেই লাগু ভারতীয় ন্যায় সংহিতা, নতুন আইনে কার বিরুদ্ধে দায়ের হল প্রথম এফআইআর?

Last Updated:

ভারতীয় ন্যায় সংহিতার পাশাপাশি ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ২০২৩ এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম ২০২৩- এই তিনটি আজ থেকে লাগু হয়ে গেল৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
নয়াদিল্লি: ভারতীয় দণ্ডবিধি অথবা আইপিসি-র বদলে আজ থেকেই লাগু হয়ে গেল ভারতীয় ন্যায় সংহিতা৷ নতুন এই ফৌজদারি আইনেই আজ থেকে রুজু হবে নতুন মামলা, চলবে বিচারপ্রক্রিয়া৷ নতুন এই আইনে দিল্লির একজন হকারের বিরুদ্ধে প্রথম মামলা দায়ের করল দিল্লি পুলিশ৷
জানা গিয়েছে, নতুন দিল্লি রেল স্টেশনের কাছে একটি ফুটব্রিজের অংশ আটকে রেখে ব্যবসা করার জন্য নতুন আইনের ২৮৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এই মামলা দায়ের করা হয়েছে৷
advertisement
অভিযোগ, ওই হকার রাস্তার একাংশ দখল করে জলের বোতল এবং গুটখার মতো জিনিস বিক্রি করছিলেন৷ রবিবার রাতে টহলদারির সময় তা চোখে পড়ে এক পুলিশ অফিসারের৷ ওই হকারের অস্থায়ী স্টলের কারণে রাস্তা দিয়ে যাতায়াতে অসুবিধা হচ্ছিল৷ পুলিশ বার বার অনুরোধ করলেও তিনি তা সরাতে রাজি হননি৷ এর পরই পুলিশ ওই হকারের বিরুদ্ধে মামলা দায়ের করে৷
advertisement
ভারতীয় ন্যায় সংহিতার পাশাপাশি ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ২০২৩ এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম ২০২৩- এই তিনটি আজ থেকে লাগু হয়ে গেল৷ এর ফলে ব্রিটিশ আমলের তিনটি আইন বাতিল হয়ে গেল৷ আইপিসি ছাডা়ও কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এই তালিকায় রয়েছে৷
সোমবার, ১ জুলাই থেকে নতুন যত এফআইআর দায়ের হবে, সেগুলির বিচার ভারতীয় ন্যায় সংহিতা আইন অনুযায়ী হবে৷ যদিও পুরোন মামলাগুলির বিচার আইপিসির অধীনেই হবে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
New law in India: আজ থেকেই লাগু ভারতীয় ন্যায় সংহিতা, নতুন আইনে কার বিরুদ্ধে দায়ের হল প্রথম এফআইআর?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement