advertisement

Petrol diesel price hike: ভোট মিটতেই বাড়ল পেট্রল-ডিজেলের দাম! মাসের শুরুতেই ধাক্কা, একলাফে কতটা বৃদ্ধি?

Last Updated:

পেট্রল পাম্প মালিক সংগঠন সূত্রে খবর, রাজ্যের কর বৃদ্ধির কারণেই বেড়েছে পেট্রোল ডিজেলের নতুন দাম৷ আজ সকাল ৬টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে৷

কলকাতা: লোকসভা নির্বাচনের আগে সস্তা হয়েছিল পেট্রোল-ডিজেল৷ তবে ভোট মিটলেই যে পেট্রোল-ডিজেলের দাম বাড়তে পারে, সেই আশঙ্কা ছিল৷ সেই আশঙ্কাকে সত্যি করে আজ, সোমবার থেকেই বেড়ে গেল দুই জ্বালানির দাম৷
আজ থেকে লিটার পিছু ১ টাকা ১ পয়সা দাম বেড়ে কলকাতায় পেট্রোলের দাম দাঁড়াল ১০৪ টাকা ৯৫ পয়সা৷ অন্যদিকে ডিজেলের দামও লিটার পিছু ১ টাকা করে বেড়েছে৷ কলকাতায় এক লিটার ডিজেলের নতুন দাম হল ৯১ টাকা ৭৬ পয়সা৷
advertisement
advertisement
তবে পেট্রল পাম্প মালিক সংগঠন সূত্রে খবর, রাজ্যের কর বৃদ্ধির কারণেই বেড়েছে পেট্রোল ডিজেলের নতুন দাম৷ আজ সকাল ৬টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে৷
লোকসভা নির্বাচনের ঠিক আগে মার্চ মাসে লিটার পিছু প্রায় ২ টাকা করে সস্তা হয়েছিল পেট্রোল এবং ডিজেলের দাম৷ তার পর প্রায় তিন মাসেরও বেশি সময় পর পেট্রোল ডিজেলের দাম কমল৷
advertisement
আজ থেকে বাণিজ্যিক সিলিন্ডারের দামও ৩১ টাকা করে কমেছে৷ তবে অপরিবর্তিত রয়েছে বাড়িতে ব্যবহারের জন্য বরাদ্দ সিলিন্ডারের দাম৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Petrol diesel price hike: ভোট মিটতেই বাড়ল পেট্রল-ডিজেলের দাম! মাসের শুরুতেই ধাক্কা, একলাফে কতটা বৃদ্ধি?
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement