advertisement

৪ হাজার টাকার টিকিট ৩০ হাজার টাকা! কীভাবে এত টাকা দাবি করছে বিমান সংস্থাগুলি? ইন্ডিগো সঙ্কটের মাঝেই প্রশ্ন দিল্লি হাইকোর্টের

Last Updated:

ইন্ডিগোর বিমান বাতিলের প্রভাব পড়েছে গোটা দেশের বিমান পরিষেবার উপরেই। আর এই বিমান পরিষেবার দাম বৃদ্ধি নিয়ে এবার প্রশ্ন তুলল দিল্লি হাইকোর্ট। এই প্রসঙ্গে দিল্লি হাইকোর্টের প্রশ্ন যাত্রীদের কেন কার্যত জোর করে ৪০ হাজার টাকার কাছাকাছি এক পিঠের বিমানভাড়া দিতে হবে?

কী বলল দিল্লি হাইকোর্ট?
কী বলল দিল্লি হাইকোর্ট?
নয়াদিল্লি: ইন্ডিগোর বিমান বাতিলের প্রভাব পড়েছে গোটা দেশের বিমান পরিষেবার উপরেই। আর এই বিমান পরিষেবার দাম বৃদ্ধি নিয়ে এবার প্রশ্ন তুলল দিল্লি হাইকোর্ট। এই প্রসঙ্গে দিল্লি হাইকোর্টের প্রশ্ন যাত্রীদের কেন কার্যত জোর করে ৪০ হাজার টাকার কাছাকাছি এক পিঠের বিমানভাড়া দিতে হবে?
বিমান পরিষেবার ক্ষেত্রে এই অব্যবস্থা নিয়ে একটি পিটিশনের বিষয়ে বলতে গিয়ে অ্যাডিশনাল সলিসিটার জেনারেল বলেন “এটা একধরনের সঙ্কটজনক পরিস্থিতি।”
আরও পড়ুন: বিশ্বের ব্যস্ততম ‘এই’ স্টেশনের ২০০ গেট, ৩৬ প্ল্যাটফর্ম দিয়ে রোজ ৩০৮০০০০ মানুষের যাতায়াত
এই বিষয়ে হাইকোর্টের পর্যবেক্ষণে আদালতের প্রশ্ন, “আমরা এই পরিস্থিতিতে আপনাদের চেষ্টার প্রশংসা করছি। কিন্তু এই পরিস্থিতি শোধরাতে সরকারের পদক্ষেপ ঠিক কী? এটা শুধু কোনও একজন যাত্রীর বিমানবন্দরে আটকে থাকার বিষয় নয়। অর্থনৈতিক যে ক্ষতি হল তার কী হবে? সাধারণ মানুষকে সাহায্যের ক্ষেত্রে কী ক্ষতিপূরণ দেওয়া হল?”
advertisement
advertisement
এছাড়াও ইন্ডিগোর কর্মীসংখ্যা কমে যাওয়া এবং গোটা ব্যবস্থা ভেঙে যাওয়ার ফলে সঠিক সময়ে সরকার গাইডলাইন কেন প্রকাশ করল না সেই বিষয়েও প্রশ্ন তোলে বিচারপতিদের বেঞ্চ। এই প্রসঙ্গে হাইকোর্ট প্রশ্ন করে, “গাইডলাইন সঠিক সময়ে প্রকাশ করা হল না কেন?”
এরপরেই যুগ্ম সলিসিটার জেনারেল বলেন, “সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টিতে পদক্ষেপ করেছে।”
advertisement
এরপরেই আদালতের প্রশ্ন, “কতদিন পর? ৪ থেকে ৫ দিন পর। ততদিনে ৪ হাজার টাকার টিকিটের দাম বেড়ে দাঁড়িয়েছে ৩০ হাজার টাকা।”
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
৪ হাজার টাকার টিকিট ৩০ হাজার টাকা! কীভাবে এত টাকা দাবি করছে বিমান সংস্থাগুলি? ইন্ডিগো সঙ্কটের মাঝেই প্রশ্ন দিল্লি হাইকোর্টের
Next Article
advertisement
Narendra Modi Invites Tarique Rahman to India: 'ভারত সফরে আসুন', তারেক রহমানের হাতে মোদির আমন্ত্রপত্র দিয়ে এলেন দূত ওম বিড়লা!
'ভারতে আসুন', তারেক রহমানের হাতে মোদির আমন্ত্রপত্র দিয়ে এলেন দূত ওম বিড়লা!
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হয়ে উপস্থিত থাকলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা৷ একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানের হাতে ভারতে আসার আমন্ত্রণপত্রও তুলে দিয়েছেন লোকসভার অধ্যক্ষ৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement