advertisement

আইআরসিটিসি দুর্নীতি মামলায় পরিবার সহ লালুকে তলব করল দিল্লি আদালত

Last Updated:

আইআরসিটিসি দুর্নীতি মামলায় পরিবার সহকে লালুকে তলব করল দিল্লি আদালত

#নয়াদিল্লি: আইআরসিটিসি দুর্নীতি মামলায় এবার আদালতে তলব করা হল আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব, তাঁর স্ত্রী রাবড়ি দেবী ও পুত্র তেজস্বী যাদবকে । ৩১ অগস্টের আগে তিনজনকেই আদালতে হাজিরার নির্দেশ দিয়েছে বিশিষ্ট বিচারপতি অরবিন্দ কুমার । ১৬ এপ্রিল এই দুর্নীতি মামলায় চার্জশীট পেশ করে সিবিআই ও তাতে বলা হয় অভিযুক্তদের বিরুদ্ধে যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে ।
advertisement
advertisement
লালুর পরিবার ছাড়াও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রেম চাঁদ গুপ্ত ও তাঁর স্ত্রী সরলা গুপ্ত,আইআরসিটিসির তৎকালীন অধিকর্তা বিকে আগরওয়াল ও সহ-অধিকর্তা রাকেশ সাক্সেনার বিরুদ্ধেও অভিযোগ আছে এই চার্জশীটে । এছাড়াও আরসিটিসির তৎকালীন বিভাগীয় ম্যানেজার ভিকে আস্থানা, আরকে গোয়াল ও সুজাতা হোটেল ও চাণক্য হোটেলের ম্যানেজার বিজয় ও বিনয় কোচ্চরের বিরুদ্ধেও পেশ হয়েছে চার্জশীট ।
advertisement
২০১৭ সালের জুলাই মাসে পাটনা, রাঁচি সহ দেশের ১২টি জায়গায় তল্লাশি চালায় সিবিআই । এরপরই লারা প্রজেক্টস ও সুজাতা হোটেল প্রাইভেট লিমিটেড-এই দুই কোম্পানির বিরুদ্ধে চার্জশীট দাখিল করে সিবিআই । আইআরসিটিসি ও এই দুই কোম্পানির মধ্যে হোটেল নির্মাণ বিষয়ক একটি কার্যকরী চুক্তিতে প্রভূত অসঙ্গতি পায় সিবিআই এরপরই অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ১২০-বি (অপরাধমূলক ষড়যন্ত্র ) ও ৪২০ (প্রতারণা) ধারায় মামলা রুজু করা হয় ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আইআরসিটিসি দুর্নীতি মামলায় পরিবার সহ লালুকে তলব করল দিল্লি আদালত
Next Article
advertisement
Cheetah: ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
  • ঘোষপুকুর বনদফতরে ছাগল টোপ দিয়ে খাঁচা বসানোর কাজ শুরু করা

  • রবিবার, ভোররাতে খাঁচাবন্দি হল চিতাবাঘ

  • পূর্ণবয়স্ক এই চিতাবাঘটিকে স্বাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement