advertisement

Delhi court grants bail to Mohammed Zubair: 'গণতন্ত্রে বিরোধী স্বরও প্রয়োজন', মহম্মদ জুবেইরকে জামিন িদয়ে বললেন বিচারপতি

Last Updated:

২০১৮ সালে করা একটি ট্যুইটের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছিল মহম্মদ জুবেইরকে৷

জামিন পেলেন মহম্মদ জুবেইর৷
জামিন পেলেন মহম্মদ জুবেইর৷
#দিল্লি: হিন্দু ধর্ম পৃথিবীর অন্যতম প্রাচীন এবং সহনশীল ধর্ম৷ এই ধর্মে যাঁরা বিশ্বাস রাখেন, তাঁরাও সহনশীলতার পরিচয় দেন৷ অল্ট নিউজের প্রতিষ্ঠাতা মহম্মদ জুবেইরকে জামিন দিতে গিয়ে এমনই মন্তব্য করলেন দিল্লি আদালতের বিচারক৷
জুবেইরকে জামিন দিতে গিয়ে িবচারক আরও উল্লেখ করেন, গণতন্ত্রে বিরোধী মত থাকাটাও প্রয়োজন৷ তাই শুধুমাত্র কোনও রাজনৈতিক দলের সমালোচনা করার কারণে ১৫৩ (এ) বা ২৯৫ (এ)-র মতো গুরুতর ধারা প্রয়োগ করা উচিত নয়৷
advertisement
advertisement
২০১৮ সালে করা একটি ট্যুইটের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছিল মহম্মদ জুবেইরকে৷ এ দিন তাঁর জামিন দিতে গিয়ে দিল্লির আদালতের বিচারপতি বলেন, 'হিন্দু ধর্ম এতটাই সহনশীল যে তার অনুগামীরা দেবদেবীদের নামে নিজেদের ব্যবসা, প্রতিষ্ঠানের নামকরণ করেন৷ অনেকে তো দেবদেবীদের নামে সন্তানদের নামকরণ করেন৷ ফলে কোনও একটি প্রতিষ্ঠান বা সংস্থার নাম বা শিশুর নামকরণ দেবদেবীদের নামে করলেই তা ১৫৩ (এ) বা ২৯৫(এ) ধারার পরিপন্থী হয় না৷ যদি না তা কোনও অপরাধমূলক বা অবমাননাকর উদ্দেশ্যে করা হয়৷'
advertisement
বিচারক আরও বলেন, ওই ট্যুইটে ভাবাবেগে আঘাত লেগেছে, সিআরপিসি-র ১৬১ ধারায় সেরকম কারও বয়ানও রেকর্ড করতে পারেনি পুলিশ৷ নির্দেশ দিতে গিয়ে বিচারক আরও জানান, জুবেইরের বিরুদ্ধে যা যা প্রমাণ রয়েছে, তা ইতিমধ্যেই নথিবদ্ধ আকারে রয়েছে৷ পাশাপাশি পাঁচ দিন ধরে জুবেইরকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে৷ বর্তমানে তিনি বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন৷ ফলে নতুন করে তাঁকে আর জেরা করার প্রয়োজন নেই৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi court grants bail to Mohammed Zubair: 'গণতন্ত্রে বিরোধী স্বরও প্রয়োজন', মহম্মদ জুবেইরকে জামিন িদয়ে বললেন বিচারপতি
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement