advertisement

Delhi Blast News: লালকেল্লার গাড়িবোমা বিস্ফোরণে আসলে যুক্ত কে? রাষ্ট্রসংঘে ফাঁস হল চাঞ্চল্যকর রিপোর্ট! সব রহস্যভেদ

Last Updated:

Delhi Blast News: আল-কায়েদা ও ইসলামিক স্টেটের ওপর নিষেধাজ্ঞা সংক্রান্ত নিরাপত্তা পরিষদের মনিটরিং টিমের বাইঅ‍্যানুয়াল রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

কারা জড়িত দিল্লি বিস্ফোরণে?
কারা জড়িত দিল্লি বিস্ফোরণে?
নয়াদিল্লি: নভেম্বরে লালকেল্লার গাড়িবোমা হামলাসহ একাধিক হামলার সঙ্গে জড়িত জইশ ই মহম্মদই! রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বাইঅ‍্যানুয়াল রিপোর্টে লালকেল্লা হামলা প্রসঙ্গে উল্লেখিত হল এমনটাই।
আল-কায়েদা ও ইসলামিক স্টেটের ওপর নিষেধাজ্ঞা সংক্রান্ত নিরাপত্তা পরিষদের মনিটরিং টিমের বাইঅ‍্যানুয়াল রিপোর্টে উল্লেখ করা হয়েছে, “পহেলগাঁও হামলার সঙ্গেই, গত ১০ নভেম্বর দিল্লির লালকেল্লায় হামলা, যেখানে ১৫ জন নিহত হন, তার সঙ্গে জইশ ই মহম্মদ জড়িত বলে রিপোর্টেড হয়েছে।”
রিপোর্টে উল্লেখ করা হয়েছে, জইশের মহিলা শাখা সংগঠন জামাত উল মোমিনাতের কথাও। রাষ্ট্রসংঘ ঘোষিত জঙ্গি মাসুদ আজহার গত বছরের ৮ অক্টোবর এই মহিলা শাখা গঠনের ঘোষণা করেছিলেন বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে।
advertisement
advertisement
ওই প্রতিবেদনে বলা হয়েছে, জইশ-ই-মহম্মদ শুধু ভারতে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে না, তারা তাদের সক্ষমতাও বাড়িয়ে তুলছে। সন্ত্রাসী গোষ্ঠীটি একটি ডেডিকেটেড ‘উইমেন উইং’ (জামায়াতুল-মুমিনাত) গঠনের পরিকল্পনা করছে। এই নিয়ে একটি সদস্য রাষ্ট্র দাবি করেছে, জইশ-ই-মহম্মদ ভারতে বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছে।
এটিও জানানো হয়েছে, গত ৯ নভেম্বর লালকেল্লায় হামলার সাথে যুক্ত ছিল জইশ। সেই হামলায় ১৫ জন নিহত হয়েছিল। সেই হামলার আগে গত ৮ অক্টোবর জইশ-ই-মহম্মদ নেতা মৌলানা মাসুদ আজহার আলভি আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী কার্যকলাপের লক্ষ্যে মহিলা শাখা ‘জামাত-উল-মুমিনত’ প্রতিষ্ঠার ঘোষণা করেছিল। এদিকে রাষ্ট্রসংঘের এই রিপোর্টে জইশের নামের অন্তর্ভুক্তির বিরোধিতা করা একমাত্র দেশ ছিল পাকিস্তানই। পাকিস্তান এই নিয়ে দাবি করেছে, জঙ্গি সংগঠনটি নাকি এখন বিলুপ্ত হয়ে গেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Blast News: লালকেল্লার গাড়িবোমা বিস্ফোরণে আসলে যুক্ত কে? রাষ্ট্রসংঘে ফাঁস হল চাঞ্চল্যকর রিপোর্ট! সব রহস্যভেদ
Next Article
advertisement
Kanpur Lamborghini Crash Arrest: কানপুরের রাস্তায় ল্যাম্বরগিনি নিয়ে বেপরোয়া ড্রাইভিং কাণ্ডে অবশেষে গ্রেফতার তামাক ব্যবসায়ীর পুত্র !
কানপুরে ল্যাম্বরগিনি নিয়ে বেপরোয়া ড্রাইভিং কাণ্ডে গ্রেফতার তামাক ব্যবসায়ীর পুত্র !
  • কানপুরে ল্যাম্বরগিনি কাণ্ড !

  • গ্রেফতার তামাক ব্যবসায়ীর পুত্র শিবম মিশ্র

  • বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করল পুলিশ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement