advertisement

Delhi Blast Update: রহস্যময় ‘উকাসা’ ছিল উমরদের বিদেশ যোগের সূত্র, পুলওয়ামার ধাঁচে ছকেছিল হামলার ছক! কোন পথে তদন্ত?

Last Updated:

CNN-News18 এর সঙ্গে কথা বলার সময় তদন্তকারী আধিকারিকের সূত্র বলেন, ‘‘কোর গ্রুপে ৫ জন ছিল৷ উমর (আত্মঘাতী জঙ্গি), ধর্মগুরু মৌলভি ইরফান, ডা. আদিল রাদার , মুজাম্মিল শাকিল এবং একজন মহিলা৷ ওই মহিলা মুজাম্মিলকে টাকা দিয়ে সাহায্য করত৷ কারণ সে ওর প্রেমিকা ছিল৷ কিন্তু, ওই মহিলা ঠিক কতটা জড়িত ছিল এই সবের সঙ্গে সে বিষয়ে আমাদের এখনও স্পষ্ট ধারণা নেই৷ এছাড়াও, এই বৃত্তে ২ জন ছিল৷ এরা হল আদিলের ভাই মুজফফর যে আফগানিস্তানে পালিয়েছে আর আমির, যে গাড়িটা কিনেছিল৷’’

News18
News18
নয়াদিল্লি: দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের সামনে বিস্ফোরণের ঘটনার তদন্তে উঠে আসছে একের পর এক তথ্য৷ সূত্রের খবর, লালকেল্লা বিস্ফোরণের পিছনে থাকা ‘হোয়াইল কলার’ জঙ্গিরা কাশ্মীরে পুলওয়ামা-স্টাইল হামলা করার পরিকল্পনা করেছিল৷ কিন্তু, সেখানে তাদের এক সঙ্গী ধরা পড়ে যাওয়ায় বানচাল হয় সেই প্ল্যান৷ তখন কিছুদিন দিল্লিতেই থাকার পরিকল্পনা করে ওরা৷
CNN-News18 এর সঙ্গে কথা বলার সময় তদন্তকারী আধিকারিকের সূত্র বলেন, ‘‘কোর গ্রুপে ৫ জন ছিল৷ উমর (আত্মঘাতী জঙ্গি), ধর্মগুরু মৌলভি ইরফান, ডা. আদিল রাদার , মুজাম্মিল শাকিল এবং একজন মহিলা৷ ওই মহিলা মুজাম্মিলকে টাকা দিয়ে সাহায্য করত৷ কারণ সে ওর প্রেমিকা ছিল৷ কিন্তু, ওই মহিলা ঠিক কতটা জড়িত ছিল এই সবের সঙ্গে সে বিষয়ে আমাদের এখনও স্পষ্ট ধারণা নেই৷ এছাড়াও, এই বৃত্তে ২ জন ছিল৷ এরা হল আদিলের ভাই মুজফফর যে আফগানিস্তানে পালিয়েছে আর আমির, যে গাড়িটা কিনেছিল৷’’
advertisement
advertisement
এই হামলায় বিদেশের যোগসূত্র সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘তিনজন হ্যান্ডলার ছিল৷ তার মধ্যে একজন উকাসা এবং অন্যজন হাসিম৷ এই উকাসা এবং নাম না জানতে পারা হ্যান্ডলাররা কাশ্মীরি৷ কিন্তু বর্তমানে আফগানিস্তানে রয়েছে বলে জানা গিয়েছে৷ এই হাসিমও পাকিস্তান-আফগানিস্তানে বেশ কিছুদিন থেকেছে বলে জানা গিয়েছে৷
advertisement
সূত্রের দাবি, ‘‘২০২২ সালে যখন মুজাম্মিল, মুজফফর এবং উমর তুরস্ক গিয়েছিল তখন এই উকাসাই তাদের থাকার বন্দোবস্ত করে দিয়েছিল৷ এরা তিনজনই আফগানিস্তানে থাকার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি৷ এছাড়াও, সিরিয়ার এক রিফিউজি-ও ওদের সঙ্গে যোগাযোগ রাখত উকাসার সঙ্গে, যারা এই তিনজনের দেখাশোনা করত৷ ওরা সেই সময় ১৫-২০দিন থেকেছিল, তারপর ফিরে আসে৷’’
advertisement
এছাড়াও, গোয়েন্দা সূত্র জানিয়েছে, গত দু’মাসে অভিযুক্ত ধর্মগুরুর কাছে আফগানিস্তান থেকে প্রচুর ফোন এসেছে৷ অভিযুক্ত মুজফফরের ফোনেও পাকিস্তান-আফগানিস্তান থেকে ফোন আসত বলে জানা গিয়েছে৷
advertisement
সূত্র বলেন, ‘‘আমরা জানতে পেরেছি, এটা ওরা কাশ্মীরে করতে চেয়েছিল, বিস্ফোরক বোঝাই গাড়ি এবং জ্বালানি তেল দিয়ে৷ ঠিক যে ভাবে পুলওয়ামায় হামলা হয়েছিল৷ কিন্তু, মুজাম্মিল ধরা পড়ে যাওয়ায় প্ল্যানটা ভেস্তে যায়৷ তখন উমর তাড়হুড়ো করে রেড ফোর্টের ঘটনা ঘটায়৷’’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Blast Update: রহস্যময় ‘উকাসা’ ছিল উমরদের বিদেশ যোগের সূত্র, পুলওয়ামার ধাঁচে ছকেছিল হামলার ছক! কোন পথে তদন্ত?
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলবে ! দক্ষিণবঙ্গে উইকেন্ডে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলবে ! দক্ষিণবঙ্গে উইকেন্ডে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলবে !

  • দক্ষিণবঙ্গে উইকেন্ডে কেমন থাকবে আবহাওয়া?

  • রবিবার থেকে মঙ্গলবার ফের রাজ্যে বৃষ্টির স্পেল শুরু হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement