advertisement

পুণ্যার্থীদের জন্য খুলে গেল ‘চারধাম’ যাত্রার দরজা, তবে মানতে হবে ‘এই’ শর্ত

Last Updated:

উত্তরাখণ্ড সরকার সেই বিশেষ যাত্রার জন্য অনুমতি দিয়ে দিল ৷ তবে রাজ্যের বাইরে থেকে যে পুণ্যার্থীরা আসবেন তাঁদের জন্য কিছু কড়া শর্ত রাখা হয়েছে ৷

#দেহরাদুন : চারধাম যাত্রার জন্য সারা ভারত থেকে উত্তরাখণ্ডে আসেন পুণ্যার্থীরা ৷  এবার উত্তরাখণ্ড সরকার সেই বিশেষ যাত্রার জন্য অনুমতি দিয়ে দিল ৷  তবে রাজ্যের বাইরে থেকে যে পুণ্যার্থীরা আসবেন তাঁদের জন্য কিছু কড়া শর্ত রাখা হয়েছে ৷ সেই শর্ত পূরণ হলে তবেই চারধাম দর্শনের ছাড়পত্র পাবেন তাঁরা ৷ এরমধ্যে অন্যতম হল উত্তরাখণ্ড আসার ৭২ ঘণ্টা আগে কোভিড ১৯ পরীক্ষা করাতে হবে ৷ সেই পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলে তবেই তাঁদের রাজ্যে ঢোকার অনুমতি দেওয়া হবে ৷
চারধাম দেবস্থানম প্রবন্ধন বোর্ডের প্রধান এক্সিকিউটিভ অফিসার রবিনাথ রমন সাংবাদিক সম্মেলনে এই খবর দিয়েছেন ৷ বলা হয়েছে ভিনরাজ্য থেকে আসা যাত্রীদের সঙ্গে কোভিড ১৯ নেগেটিভ হওয়ার অরিজিন্যাল ডকুমেন্ট রাখতে হবে৷ চারধাম দর্শনের জন্য রাজ্যের বাইরে থেকে আসা পুণ্যার্থীদের জন্য জারি করা গাইডলাইনে এটা বলা হয়েছে আইসিএমআরের স্বীকৃতিপ্রাপ্ত ল্যাবরেটরি থেকেই কোভিড ১৯ টেস্ট করাতে হবে ৷ আর এর জন্য আরটিপিসিআর টেস্টই স্বীকৃত হবে ৷
advertisement
যিনি ঘুরতে আসবেন তাঁকে নিজের সমস্ত জরুরি ডকুমেন্ট চারধাম দেবস্থানম বোর্ডের ওয়েবসাইটে আপলোড করতে হবে৷ অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে৷ তারপরেই তাঁকে চারধামে যাওয়ার অনুমতি বা পাস ইস্যু করা হবে ৷
advertisement
যাত্রার সময় ট্যুরিস্টদের ফটো আইডি ও কোভিড ১৯ সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে৷ চারধাম যাত্রার জন্য কোয়ারেন্টাইনের নিয়ম মানার পরই অনুমতি পাওয়া যাবে ৷ আসলে করোনা ভাইরাস সংক্রমণের জেরে সারা উত্তরাখণ্ডে বিপর্যস্ত পর্যটন ব্যবস্থা ৷ তাই চারধাম যাত্রা ফেরত এনে তারা রাজ্যের পর্যটন শিল্পকে ফের একবার চাঙ্গা করতে চাইছেন ৷
advertisement
রাজ্য সরকার প্রথমে চারধাম যাত্রার জন্য রাজ্যবাসীকে অনুমতি দিয়েছিল, এবার তারা ভিনরাজ্যের বাসিন্দাদের জন্যেও শর্তসাপেক্ষে রাজ্যের দরজা খুলে দিল ৷
চারধাম যাত্রা শুরু হলে হোটেল  ব্যবসায়ী, রেস্তোঁরা মালিক, ডান্ডি-কান্ডি সার্ভিসের সঙ্গে যুক্ত মানুষের জন্য ফের রোজগারের পথ খুলে যাবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পুণ্যার্থীদের জন্য খুলে গেল ‘চারধাম’ যাত্রার দরজা, তবে মানতে হবে ‘এই’ শর্ত
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement