advertisement

Crime News: পলাশীপাড়ায় তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার তিন যুবক, হাসপাতালে চিকিৎসাধীন তরুণী

Last Updated:

Crime News: এক তরুণীকে জোর করে তুলে নিয়ে গিয়ে নির্মীয়মান হাসপাতালে ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পলাশিপাড়া থানার পুলিশ।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
নদীয়া, সমীর রুদ্র: এক তরুণীকে জোর করে তুলে নিয়ে গিয়ে নির্মীয়মান হাসপাতালে ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পলাশিপাড়া থানার পুলিশ। জানা গিয়েছে, গত সোমবার সন্ধ্যায় পলাশিপাড়া থানার বার্নিয়া এলাকার বাসিন্দা ওই তরুণী বাজারে গিয়েছিল কেনাকাটার জন্য।
এরপর এলাকারই এক যুবক যার নাম রাহুল দাস বৈরাগ্য ওই যুবতীকে ফোন করে ওই এলাকার একটি নির্মীয়মাণ হাসপাতালের কাছে দেখা করতে বলে। ওই তরুণী সেখানে গেলে রাহুল-সহ আরও তিন যুবক তাঁকে জোর করে হাসপাতালের ভিতরে নিয়ে যায়। সেখানে রাহুল তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। ওই তরুণী ভয়ে প্রথমে বাড়িতে কিছু না বললেও পরবর্তীতে অত্যাধিক রক্তক্ষরণের কারণে বাড়ির লোকজনকে বিষয়টি জানায়।
advertisement
advertisement
গতকাল, সন্ধ্যায় আশঙ্কাজনক অবস্থায় ওই যুবতীকে কৃষ্ণনগর সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছেন তিনি। অভিযোগের ভিত্তিতে গতকাল রাতেই মূল অভিযুক্ত-সহ তিন জনকে গ্রেফতার করে পলাশীপাড়া থানার পুলিশ। আজ, বুধবার তাঁদের তেহট্ট মহকুমা আদালতে পাঠানো হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Crime News: পলাশীপাড়ায় তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার তিন যুবক, হাসপাতালে চিকিৎসাধীন তরুণী
Next Article
advertisement
Rohan Bhattacharjee Hospitalized: হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
  • রোহন ভট্টাচার্য ভর্তি হাসপাতালে, নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন অভিনেতা

  • অভিনেতাকে এভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে ভক্তরা চমকে গিয়েছে

  • কিন্তু কী হয়েছে অভিনেতার?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement