CPIM on Pratik Ur Rahman: প্রতীক উরের অভিযোগ শোনেনি আলিমুদ্দিন স্ট্রিট? দলত্যাগ বিতর্কে মুখ খুললেন সিপিএমের কেন্দ্রীয় নেতা এম এ বেবি
- Reported by:Maitreyee Bhattacharjee
- news18 bangla
- Published by:Debamoy Ghosh
Last Updated:
প্রতীক উর তৃণমূলে যোগ দেওয়ার পরই তাঁকে দল বিরোধী কাজের অভিযোগে বহিষ্কার করে সিপিএম৷
রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে সিপিএম ছেড়েছিলেন প্রতীক উর রহমান৷ বাম কর্মী সমর্থকদের অবাক করে দিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন প্রতীক উর৷ যদিও সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বিরুদ্ধে তাঁকে উপেক্ষা করা, দলের অন্দরে স্বজনপোষণের মতো যে গুরুতর অভিযোগগুলি প্রতীক উর তুলেছেন, তা নিয়ে সিপিএমের অন্দরেও ঝড় বয়ে গিয়েছে৷
তবে প্রতীক উর বিতর্কে দলের রাজ্য নেতৃত্বের পাশেই দাঁড়ালেন সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবি৷ দলত্যাগী সিপিএম নেতার অভিযোগ উড়িয়ে দিয়ে বরং তিনি পাল্টা দাবি করেছেন, প্রতীক উরকে আলোচনার জন্য বৈঠকে ডাকা হলেও তিনি আসেননি৷
এ প্রসঙ্গে এম এ বেবি বলেন, ‘পশ্চিমবঙ্গে আমি নিয়মিত যাই। রাজ্য নেতৃত্ব ছাড়াও যে কোনও কমরেড আমার সঙ্গে এসে কথা বলতে পারেন৷ দক্ষিণ ২৪ পরগণার কয়েকজন রাজ্য কমিটির নেতার সঙ্গে আমি নিজে কথা বলেছি। তবে প্রতীক উরের বিষয় নিয়ে সংবাদমাধ্যম যা দেখাতে চাইছে, তা ঠিক নয়।’
advertisement
advertisement
গত শনিবার তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন প্রতীক উর রহমান৷ সিপিএম রাজ্য নেতৃত্বের দাবি ছিল, গত এক-দেড় মাস ধরেই প্রতীক উরের সঙ্গে শাসক দলের যোগাযোগের খবর তাঁদের কাছে ছিল৷
কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকার কেরলের নাম বদলে কেরলম রাখার প্রস্তাবে অনুমোদন দিয়েছিল৷ এর পরই কেরলে সিপিএম-বিজেপি-র সমঝোতার অভিযোগ তুলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই অভিযোগের জবাব দিয়ে এম এ বেবি বলেন, ‘উনি বিজেপির সমর্থনে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন। আমরা আলাদা কক্ষে থাকলেও ওঁকে সংসদে দেখেছি। আরএসএস-এর বিরুদ্ধে আমাদের কমরেডরা লড়াই করছেন। কেরলে যাতে আরএসএস ঢুকতে না পারে তার জন্য লড়াই চলছে। আর উনি সিপিএমের সঙ্গে বিজেপি জোটের কথা বলছেন? কারণ উনি ভাবছেন যে সিপিএমও ওনারই মতো।’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 27, 2026 7:40 PM IST










