advertisement

Wayanad by election: 'ইন্দিরা গান্ধিও হেরেছিলেন!' কংগ্রেসের 'বন্ধুই' ওয়ানাডে প্রিয়াঙ্কার পথের কাঁটা? বড় হুঁশিয়ারি

Last Updated:

গত লোকসভা নির্বাচনে ওয়ানাড কেন্দ্র থেকে সিপিআই প্রার্থী অ্যানি রাজাকে ৩ লক্ষ ৬৪ হাজার ৪২২ ভোটে পরাজিত করেন৷

প্রিয়াঙ্কার বিরুদ্ধে ওয়ানাডে প্রার্থী দিল বামেরা৷৷
প্রিয়াঙ্কার বিরুদ্ধে ওয়ানাডে প্রার্থী দিল বামেরা৷৷
ওয়ানাড: জাতীয় স্তরে তারা জোটসঙ্গী৷ কিন্তু কেরলের ওয়ানাডে সেই বাম কাঁটার মুখে পড়তেই হচ্ছে প্রিয়াঙ্কা গান্ধিকে৷ কংগ্রেস প্রার্থীর দিকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ওয়ানাড উপনির্বাচনে বাম গণতান্ত্রিক জোটের হয়ে প্রার্থী হয়েছেন সিপিআই-এর অন্যতম সিনিয়র নেতা সত্যেন মোকেরি৷
প্রার্থী হয়েই কংগ্রেস এবং প্রিয়াঙ্কা গান্ধিকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন এই সিপিআই নেতা৷ সত্যেন বলেছেন, ওয়ানাড কেন্দ্রকে সহজ ভাবে নিলে ভুল করবে কংগ্রেস৷ তিনি আরও বলেছেন, ইন্দিরা গান্ধিকেও হারের মুখ দেখতে হয়েছিল৷ অমেঠিতে রাহুল গান্ধি পরাজিত হয়েছেন৷ ওয়ানাডেও প্রিয়াঙ্কা গান্ধি হারবেন৷ কারণ কংগ্রেস ওয়ানাডের মানুষের সঙ্গে প্রতারণা করেছে৷
advertisement
advertisement
প্রসঙ্গত, রায়বরেলির পাশাপাশি ওয়ানাড কেন্দ্র থেকেও লোকসভা ভোটে জয়ী হন রাহুল গান্ধি৷ কিন্তু ওয়ানাডের সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে রায়বরেলির সাংসদ থেকে গিয়েছেন তিনি৷ রাহুল ইস্তফা দেওয়ার কারণেই ফের ওয়ানাডে ভোট হচ্ছে৷
গত লোকসভা নির্বাচনে ওয়ানাড কেন্দ্র থেকে সিপিআই প্রার্থী অ্যানি রাজাকে ৩ লক্ষ ৬৪ হাজার ৪২২ ভোটে পরাজিত করেন৷ যদিও এই ফলেও দমছেন না কেরলের তিন বারের বিধায়ক সত্যেন৷ তাঁর দাবি, তিনি ওয়ানাডের মানুষের পাশে থাকবেন৷ রাহুল গান্ধির মতো ভোটের পরে উধাও হয়ে যাবেন না৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Wayanad by election: 'ইন্দিরা গান্ধিও হেরেছিলেন!' কংগ্রেসের 'বন্ধুই' ওয়ানাডে প্রিয়াঙ্কার পথের কাঁটা? বড় হুঁশিয়ারি
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement