Covid-19 Vaccination: টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় ক্ষতিপূরণ! কেন্দ্রকে নীতি তৈরির নির্দেশ সুপ্রিম কোর্টের
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Covid-19 Vaccination: কোভিড-১৯ ভ্যাকসিন নেওয়ার পর গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার ক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়ার জন্য ‘নো ফল্ট কম্পেনসেশন পলিসি’ তৈরি করতে কেন্দ্র সরকারকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার বিচারপতি বিক্রম নাথের বেঞ্চ এই নির্দেশ দেয়।
নয়াদিল্লিঃ কোভিড-১৯ ভ্যাকসিন নেওয়ার পর গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার ক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়ার জন্য ‘নো ফল্ট কম্পেনসেশন পলিসি’ তৈরি করতে কেন্দ্র সরকারকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার বিচারপতি বিক্রম নাথের বেঞ্চ এই নির্দেশ দেয়।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, আদালত বলেছে টিকাকরণের পরে যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে তার বৈজ্ঞানিক মূল্যায়নের জন্য বর্তমানে যে ব্যবস্থা রয়েছে তা যথেষ্ট। তাই এ বিষয়ে আলাদা করে আদালত নিযুক্ত বিশেষজ্ঞ কমিটি গঠনের প্রয়োজন নেই।
আরও পড়ুনঃ ইরান-ইজরায়েল যুদ্ধ কি থামবে শিগগিরই? এক্সিট স্ট্র্যাটেজি খুঁজছে হোয়াইট হাউস, দাবি সূত্রের
একই সঙ্গে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে, ‘নো ফল্ট’ ক্ষতিপূরণ নীতি তৈরি করা মানে এই নয় যে ভারত সরকার বা কোনও কর্তৃপক্ষ নিজেদের দায় বা ভুল স্বীকার করছে।
advertisement
advertisement
এই নির্দেশ দেওয়া হয়েছে কয়েকটি জনস্বার্থ মামলার শুনানির সময়। তার মধ্যে একটি মামলায় অভিযোগ করা হয়েছিল, ২০২১ সালে কোভিড-১৯ টিকার প্রথম ডোজ নেওয়ার পর দুই মহিলার মৃত্যু হয়। আবেদনকারীদের দাবি ছিল, টিকা নেওয়ার পরে তারা গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ায় ভুগেছিলেন।
উল্লেখ্য, ২০২০-২১ সালে করোনা মহামারিতে বিশ্বজুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রথমে উহান শহর থেকে ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ে বলে জানা যায়। এরপর ভারতসহ বিশ্বের বহু দেশে লকডাউন জারি করা হয় এবং ব্যাপক টিকাকরণ কর্মসূচি শুরু হয়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 10, 2026 2:00 PM IST









