advertisement

Husband Assaulting Daughter: যৌন হেনস্থা থেকে মেয়েকে বাঁচাতে স্বামীকে খুন মহিলার! বড় নির্দেশ মাদ্রাজ আদালতের

Last Updated:

মাদ্রাজ আদালত জানিয়েছে ধারা ৯৭, ধারা ৩৫৪, ৩৭৫, ৩৫৪-এ, ৩৫৪-বি ধারা যৌন অপরাধের বিরুদ্ধে আত্মরক্ষার অনুমতি দিয়েছে৷

যৌন হেনস্থা থেকে নিজেকে বা অন্যকে আত্মরক্ষার জন্য কেউ হত্যা করে তাকে শাস্তি দেওয়া হবে না, রায় মাদ্রাজ হাইকোর্টের
যৌন হেনস্থা থেকে নিজেকে বা অন্যকে আত্মরক্ষার জন্য কেউ হত্যা করে তাকে শাস্তি দেওয়া হবে না, রায় মাদ্রাজ হাইকোর্টের
চেন্নাই: আরজি কর কাণ্ডকে ঘিরে বেশ কয়েকদিন ধরেই শুধু রাজ্য নয়, সারা দেশ উত্তাল হয়ে উঠেছে৷ এই সময়ই নজির বিহীন রায় দিল মাদ্রাজ হাইকোর্ট, যৌন হেনস্থা থেকে নিজেকে বা অন্যকে আত্মরক্ষার জন্য কেউ হত্যা করে তাকে শাস্তি দেওয়া হবে না৷
বিচারপতি জয়চন্দ্রনের বেঞ্চে একটা কেস আসে৷ খুনের কেস৷ একজন মহিলা তাঁর স্বামীকে হত্যা করে৷ কিন্তু গোলমাল দেখা যায়, হত্যার কারণে৷ আদালত জানতে পারে, সেই মহিলার স্বামী মাতাল অবস্থায় তাঁদের ২১ বছর মেয়ের উপর যৌন হেনস্থা করার চেষ্টা করে৷
advertisement
advertisement
৪৮২ সিআরপিসি ধারার অধীনে এই কেসটি আদালতে ওঠে৷ সেখানে বলা হয়৷ মহিলা তাঁর মেয়েকে স্বামীর হাত থেকে বাঁচানোর চেষ্টা করেন৷ জানা গিয়েছে ওই মহিলা শব্দ শুনে দেখে মাতাল স্বামী তাঁর মেয়েকে যৌন হেনস্থা করার চেষ্টা করে৷
মহিলাটি প্রথমে একটা কাঠের ছুড়ি দিয়ে আঘাত করার চেষ্টা করেছিলেন৷ কিন্তু তারপরও তাঁর স্বামী অত্যাচার চালিয়ে যায়৷ তখন আর কোনও উপায় না দেখে হাতুড়ি নিয়ে স্বামীর মাথায় আঘাত করেন৷ আর তাতেই ব্যক্তিটির মৃত্যু ঘটে৷
advertisement
এই ঘটনায় মাদ্রাজ আদালত জানিয়েছে ধারা ৯৭, ধারা ৩৫৪, ৩৭৫, ৩৫৪-এ, ৩৫৪-বি ধারা যৌন অপরাধের বিরুদ্ধে আত্মরক্ষার অনুমতি দিয়েছে৷ মহিলার আইনজীবি আদালতে জানিয়েছেন ৩০২ ধারায় মামলা বিরুদ্ধে মামলা করা পুলিশের ভুল ছিল৷
advertisement
শেষ অবধি, হাইকোর্টের বিচারপতি জয়চন্দ্রনের বেঞ্চ জানায় যৌন হেনস্থার ঘটনায় নিজেকে বা অন্যকে রক্ষা করার জন্য হত্যা করলেও তাঁকে কোনও রকম শাস্তি দেওয়া হবে না৷ বিচারকের আদেশে শেষ পর্যন্ত সমস্ত অভিযোগ থেকে মুক্তি পায় মহিলা৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Husband Assaulting Daughter: যৌন হেনস্থা থেকে মেয়েকে বাঁচাতে স্বামীকে খুন মহিলার! বড় নির্দেশ মাদ্রাজ আদালতের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement