advertisement

Coromandel Express Accident: মৃত বেড়ে ২৬১! ছড়িয়ে ছিটিয়ে প্রচুর দেহ, প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা

Last Updated:

Coromandel Express Accident: দুর্ঘটনাস্থলের আশেপাশে হাসপাতালগুলি প্রচুর আহত ভর্তি রয়েছেন। কয়েকজনের আঘাত গুরুতর

প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা
প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা
ওড়িশা: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় বেড়েই চলেছে হতাহতের সংখ্যা। এখনও পর্যন্ত যা খবর, মৃতের সংখ্যা সরকারি মতে ২৬১। আহত প্রায় ৯০০-র বেশি। দুর্ঘটনাস্থলের আশেপাশে হাসপাতালগুলি প্রচুর আহত ভর্তি রয়েছেন। কয়েকজনের আঘাত গুরুতর। ফলে সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।
শনিবার কপ্টারে চেপে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাস্থল ঘুরে দেখেন তিনি। রেলমন্ত্রীর সঙ্গে কথা বলেন। রেলমন্ত্রীকে পাশে নিয়ে রেলের সমালোচনা করেন মমতা। বলেন, রেলের সমন্বয়ের অভাব রয়েছে। তিনি আরও বলেন, যাত্রীদের প্রতি রেলের আরও বেশি দায়িত্বশীল হওয়া উচিৎ। মমতা বলেন, এই দুর্ঘটনায় বাংলার বহু মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছেন। এই দুর্ঘটনায় বাংলার যে সব মানুষ প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারকে ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের কথাও বলেন তিনি।
advertisement
advertisement
মুখ্যমন্ত্রী এদিন ঘটনাস্থলে দাঁড়িয়ে বলেন, দরকার হলে রাজ্যের যাঁরা আহত হয়েছেন, তাঁদের কলকাতায় নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হবে। ইতিমধ্যেই দুর্ঘটনাস্থল ঘুরে দেখেছেন মমতা। কথা বলেছেন আহতদের সঙ্গে। মমতা এদিন আরও বলেন, এই নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলবেন।
advertisement
রেলের তরফ থেকে আগেই জানানো হয়েছে ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত হবে। ইতিমধ্যে নিহতদের পরিবার এবং আহতদের জন্য ক্ষতিপূরণও ঘোষণা করা হয়েছে রেলের তরফে। ট্রেন দুর্ঘটনায় মৃতদের পরিবারের জন্য ১০ লাখ টাকা, গুরুতর আহতদের জন্য ২ লাখ টাকা এবং অল্প চোটআঘাত প্রাপ্তদের জন্য ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। পাশাপাশি বিভিন্ন রাজ্য সরকারের তরফে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Coromandel Express Accident: মৃত বেড়ে ২৬১! ছড়িয়ে ছিটিয়ে প্রচুর দেহ, প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement