advertisement

কংগ্রেসের লোকতন্ত্র বাঁচাও পদযাত্রা

Last Updated:

শুক্রবার সকাল ৯টায় শুরু হয় কংগ্রেসের লোকতন্ত্র বাঁচাও পদযাত্রা ৷ যন্তরমন্তর থেকে সংসদ ভবন পর্যন্ত পদযাত্রা ৷ পদযাত্রায় উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধি, অশোক গেহলট, সচিন পাইলট ৷ পাশাপাশি গুরুদাস কামত, সিপি জোশী, লালচন্দ কাটারিয়া, গোপাল সিং শেখাবত, ভবরলাল মেঘবাল সহ অন্যান্যরা ৷ কংগ্রেসের ‘লোকতন্ত্র বাঁচাও’ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মনমোহন সিং, মল্লিকার্জুন খাড়গেরা ৷ এদিন মন্তব্য রাখার সময় মোদিকে কটাক্ষ করে রাহুল গান্ধি বলেন, ‘মোদিজির অচ্ছে দিন আর নেই ৷ প্রতিদিনই প্রায় ৫০ জন কৃষক মারা যাচ্ছেন ৷ না খেয়ে পেয়ে আত্মহত্যা করছেন কৃষকরা ৷ আর মোদিজি বলছেন অচ্ছে দিনের কথা ৷’ মোদি সরকারের বিরুদ্ধে তোপ দেগে তিনি আরও বলেন মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে তাদের ৷

#নয়াদিল্লি: শুক্রবার সকাল ৯টায় শুরু হয় কংগ্রেসের লোকতন্ত্র বাঁচাও পদযাত্রা ৷ যন্তরমন্তর থেকে সংসদ ভবন পর্যন্ত পদযাত্রা ৷ পদযাত্রায় উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধি, অশোক গেহলট, সচিন পাইলট ৷ পাশাপাশি গুরুদাস কামত, সিপি জোশী, লালচন্দ কাটারিয়া, গোপাল সিং শেখাবত, ভবরলাল মেঘবাল সহ অন্যান্যরা ৷ কংগ্রেসের ‘লোকতন্ত্র বাঁচাও’ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মনমোহন সিং, মল্লিকার্জুন খাড়গেরা ৷ এদিন মন্তব্য রাখার সময় মোদিকে কটাক্ষ করে রাহুল গান্ধি বলেন, ‘মোদিজির অচ্ছে দিন আর নেই ৷ প্রতিদিনই প্রায় ৫০ জন কৃষক মারা যাচ্ছেন ৷ না খেয়ে পেয়ে আত্মহত্যা করছেন কৃষকরা ৷ আর মোদিজি বলছেন অচ্ছে দিনের কথা ৷’ মোদি সরকারের বিরুদ্ধে তোপ দেগে তিনি আরও বলেন মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে তাদের ৷
অন্যদিকে, বিজেপি ও আরএসএস-কে তোপ রাহুলের ৷ তিনি বলেন, ‘দু’জনের কথা মতো দেশ চলছে ৷ একজন মোদি অন্যজন মোহন ভাগবত ৷ গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টা করছেন মোদি ৷ ’ যন্তর মন্তরে বক্তব্য রাখার সময় সোনিয়া গান্ধি জানান, ‘গণতন্ত্র নষ্টের চেষ্টা চালাচ্ছে বিজেপি ৷ কিন্তু বিজেপির স্বপ্ন পূরণ হতে দেবে না কংগ্রেস ৷ ’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কংগ্রেসের লোকতন্ত্র বাঁচাও পদযাত্রা
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement