advertisement

নির্বাচনী প্রচার বাতিলে ২৫ লক্ষের টোপ, কংগ্রেসের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ ওয়াসির

Last Updated:
#হায়দরাবাদ: তেলেঙ্গানার নির্বাচনী প্রচার বয়কট করুন ৷ তার বদলে মিলবে ২৫ লক্ষ টাকা ৷ কংগ্রেসের বিরুদ্ধে এমনই জোরাল অভিযোগ আনলেন এআইএমআইএম প্রধান আসাউদ্দিন ওয়াসি ৷
শুধু এমন বিতর্কিত অভিযোগ আনাই নয় ৷ ওয়াসি দাবি করেন, পুরো ঘটনাটির অডিও ক্লিপ রয়েছে তাঁর কাছে ৷ গত সোমবার ঘটনাটি ঘটে ৷ ওয়াসি বলেন, ‘মজলিস কা জলসা রোকনে কে লিয়ে ২৫ লাখ টাকা পার্টি ফান্ড দেতা হু ৷ যে পার্টি বিরোধী দলগুলিকে এমন টাকার অফার করে, তাদেরকে কি বলা যেতে পারে ?’
advertisement
এই প্রসঙ্গে ওয়াসি বলেন, ওয়াসি নিজের জীবনের মায়া ত্যাগ করতে পারেন, কিন্তু নিজের প্রতিজ্ঞা থেকে কখনও সরেন না তিনি ৷
advertisement
যদিও কংগ্রেসের তরফ থেকে গোটা অভিযোগটাই অস্বীকার করেছেন কর্মীরা ৷ কংগ্রেস নেতা মীম আফজাল বলেন, ‘ওয়াসির কাছে কোনও প্রমাণ নেই ৷ কারণ গোটা বিষয়টি একেবারেই ভিত্তিহীন ৷ যখন কোনও ইস্যু নিয়ে কথা বলেন ওয়াসি ৷ তিনি সবসময়ই বিজেপির পক্ষ নিয়ে কথা বলেন ৷ তেলেঙ্গানাতে শক্তিশালী দল কংগ্রেস ৷ সেই কারণেই কংগ্রেসকে দমাতে এহেন ভিত্তিহীন অভিযোগ আনছেন ওয়াসি ৷’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নির্বাচনী প্রচার বাতিলে ২৫ লক্ষের টোপ, কংগ্রেসের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ ওয়াসির
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement