advertisement

ক্ষমতায় এলে নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহার, ইস্তেহারে আশ্বাস কংগ্রেসের

Last Updated:

আফস্পার পূনর্মূল্যায়নের আশ্বাস দেওয়া হয়েছে ।

#নয়াদিল্লি: আনুষ্ঠানিকভাবে নয়াদিল্লিতে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে কংগ্রেস । কর্মসংস্থান, শিল্প,ন্যূনতম আয় যোজনা- ৫৫ পাতার ইস্তেহারে নানা বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস । নাগরিকত্ব বিল প্রত্যাহার নিয়েও বিশেষ আশ্বাস দিয়েছেন কংগ্রেস সুপ্রিমো রাহুল গান্ধি ।
ইস্তেহারে বলা হয়েছে ক্ষমতায় এলে নাগরিকত্ব বিল প্রত্যাহার করা হবে অবিলম্বে। নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে ক্ষুব্ধ দেশের উত্তর-পূর্বের বাসিন্দারা ও উত্তর-পূর্বের বাসিন্দাদের ইচ্ছের বিরুদ্ধে এই বিল প্রস্তাব করেছে বিজেপি সরকার, মত কংগ্রেসের।
২০১৮ সালে অসমের NRC বা নাগরিকপঞ্জি নিয়েও একাধিক বিতর্কের সূত্রপাত হয়েছে । বিজেপির তরফ থেকে বারবার নাগরিকপঞ্জি আরোপের কথাও বলা হয়েছে । এবার নাগরিকপঞ্জির প্রসঙ্গে কংগ্রেসের  বিশেষ আশ্বাস-ক্ষমতায় এলে কোনও নাগরিক যাতে নাগরিকপঞ্জীর চূড়ান্ত তালিকা থেকে বাদ না যান সেই বিষয়টিতে বাড়তি গুরুত্ব দেওয়া হবে, আশ্বাস দলীয় ইস্তেহারে।
advertisement
advertisement
পাশাপাশি আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট বা আফস্পার পূনর্মূল্যায়নের আশ্বাস দেওয়া হয়েছে ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ক্ষমতায় এলে নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহার, ইস্তেহারে আশ্বাস কংগ্রেসের
Next Article
advertisement
Civic Volunteer: স্ত্রীকে আনতে যাচ্ছিলেন, মাঝপথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
স্ত্রীকে আনতে যাওয়ার পথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
  • মোটরসাইকেলকে কুকুরের তাড়া, পালাতে গিয়ে দুর্ঘটনা৷

  • কালনায় পথ দুর্ঘটনায় মৃত সিভিক ভলেন্টিয়ার৷

  • কুকুরের উপদ্রব নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement