advertisement

হাড়হিম কাণ্ড গাজিয়াবাদে! গাড়ি রাখা নিয়ে ঝামেলা, ইট দিয়ে থেঁতলে খুন, প্রকাশ্যে ভিডিও

Last Updated:

ভিডিওটি দেখে মনে হচ্ছে, পথে, গাড়িতে যাওয়ার সময় কেউ এই ভিডিওটি আপলোড করেছিলেন৷

#গাজিয়াবাদ: উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ঘটে যাওয়া হাড়হিম করা ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে৷ সেখানে গাড়ি রাখা নিয়ে ঝামেলা শুরু হওয়ার পর একজনকে ইট দিয়ে থেঁতলে খুন করতে দেখা গিয়েছে৷ আর সেই ঘটনা ঘটেছে প্রকাশ্যে, পথচলতি সাধারণ মানুষের সামনেই৷ আর সেই কারণেই আরও আতঙ্ক তৈরি হয়েছে৷ মঙ্গলবার সন্ধ্যায় ঘটে যাওয়া এই ঘটনার ভিডিও ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ আর তা দেখেই শিউরে উঠছেন সাধারণ মানুষ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্তের নাম বরুণ৷ দেখা যাচ্ছে, হলুদ টি-শার্ট পরা এক ব্যক্তি মাটিতে ফেলে বরুণকে তীব্র শক্তিতে আঘাত করছেন৷ হাতে একটি ইটের মতো কোনও বস্তু৷ মাটিতে পড়ে রয়েছে বরুণের নিথর দেহ৷ মৃত্যু নিশ্চিত করতে ক্রমাগত ইট দিয়ে আঘাত করে চলেছে ওই ব্যক্তি৷ তাতেই আরও আতঙ্ক তৈরি হয়েছে৷ ভিডিওটি দেখে মনে হচ্ছে, পথে, গাড়িতে যাওয়ার সময় কেউ এই ভিডিওটি আপলোড করেছিলেন৷
advertisement
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থলের কাছেই থাকতেন বরুণ, তাঁর ছিল একটি ডেয়ারির ব্যবসা৷ হবস কিচেন নামে একটি খাবার দোকানের সঙ্গে গাড়ি রাখা নিয়ে তার সঙ্গে ঝামেলার সৃষ্টি হয়৷ বরুণের বাবা দিল্লি পুলিশের একজন অবসরপ্রাপ্ত কর্মী৷
advertisement
স্থানীয়রা জানিয়েছেন, ওই খাবারের দোকানের সামনে নিজের গাড়ি রেখেছিলেন বরুণ৷ কিন্তু তিনি এমন ভাবে গাড়িটি রেখেছিলেন, যাতে পাশে রাখা গাড়ির দরজা খোলা সম্ভব হচ্ছিল না৷ সেই কারণেই বরুণ ও অপর গাড়ির মালিকের মধ্যে ঝামেলা তৈরি হয়৷ সেই ঝামেলা ক্রমে হাতাহাতিতে গড়ায়৷
advertisement
তাতেই শেষ পর্যন্ত খুনি বরুণকে ইট দিয়ে ক্রমাগত আঘাত করতে থাকে৷ গুরুতর আহত অবস্থায় বরুণকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷
পুলিশ জানিয়েছে, স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে৷ একটি পাঁচটি দল অভিযুক্তের সন্ধান চালাচ্ছে৷ ঘটনার পর আক্রান্তের পরিবার ও প্রতিবেশীরা স্থানীয় থানা ঘেরাও করে প্রতিবাদ করেছেন৷ গাজিয়াবাদ পুলিশের তরফ থেকে বলা হয়েছে, খুনিকে ধরতে তৎপরতার সঙ্গে ব্যবস্থা নিচ্ছে প্রশাসন৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
হাড়হিম কাণ্ড গাজিয়াবাদে! গাড়ি রাখা নিয়ে ঝামেলা, ইট দিয়ে থেঁতলে খুন, প্রকাশ্যে ভিডিও
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement