advertisement

ইন্টারনেটে ছড়িয়ে পড়ছে ‘চাইল্ড পর্নোগ্রাফি’, সোশ্যাল মিডিয়াকে ১ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

Last Updated:

সোশ্যাল নেটওয়ার্কিং মারফত ছড়িয়ে পড়ছিল চাইল্ড পর্নগ্রাফি এবং রেপ ভিডিও ৷ শুধু গুগল সার্চেই নয় ৷ সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়ছিল এই ভিডিও ৷

#নয়াদিল্লি: সোশ্যাল নেটওয়ার্কিং মারফত ছড়িয়ে পড়ছিল চাইল্ড পর্নগ্রাফি এবং রেপ ভিডিও ৷ শুধু গুগল সার্চেই নয় ৷ সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়ছিল এই ভিডিও ৷ যার জেরে দেশজুড়ে হিংসাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়েছে ৷ আর এই পরিস্থিতি রুখতেই কড়া পদক্ষেপ নিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত ৷ হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইয়াহু মাইক্রোসফট এবং গুগল থেকে ভিডিও গুলি সরানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট ৷ কিন্তু সেই নির্দেশ অমান্য করাতেই সোশ্যাল সাইটগুলির বিরুদ্ধে ১ লক্ষ টাকা জরিমানা ধার্য করল সুপ্রিম কোর্ট ৷
সুপ্রিম কোর্টের বিচারপতি মদন বি লোকুর হোয়াটসঅ্যাপ, ফেসবুকসহ সোশ্যাল মিডিয়া এবং মাইক্রোসফটকে নির্দেশ দিয়েছিলেন ডেভলপমেন্ট রিপোর্ট জমা দেওয়ার ৷ কিন্তু সেই নির্দেশও অমান্য করেছে সোশ্যাল মিডিয়া ৷ আদালত ১৫ জুনের মধ্যে এই মামলায় সংস্থাগুলিকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ৷
এই বিষয়ে গত ৫ ডিসেম্বর সুপ্রিম কোর্টের পক্ষ থেকে একটি পাঠানো হয়েছিল গুগল, ফেসবুক, ইয়াহু ও মাইক্রোসফট-কে। এদের সোশ্যাল নেটওয়র্কিং সাইটে এবং সার্চ ইঞ্জিনে কেন বিপুল সংখ্যক ধর্ষণের ভিডিও রয়েছে সেই নিয়ে ভারতের শীর্ষ আদালতের কাছে জবাবদিহি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল ৯ জানুয়ারির মধ্যে ৷ সুপ্রিম কোর্টের বিচারপতি এমবি লোকুর এবং বিচারপতি ইউ ইউ ললিতের বেঞ্চ থেকেই এই নোটিশটি পাঠানো হয়েছিল।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ইন্টারনেটে ছড়িয়ে পড়ছে ‘চাইল্ড পর্নোগ্রাফি’, সোশ্যাল মিডিয়াকে ১ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement