advertisement

ভাটপাড়া পুরসভা হাতছাড়া হতেই শুরু তৃণমূলের কোন্দল

Last Updated:
#ভাটপাড়া: ভাটপাড়া পুরসভার দখল বিজেপি নিতেই তৃণমূলের অন্দরে শুরু হয়েছে দোষারোপের পালা। স্থানীয় কাউন্সিলরদের অভিযোগ নৈহাটির বিধায়ক ও স্থানীয় তৃণমূল নেতা পার্থ ভৌমিকের বিরুদ্ধে। যদিও তাঁর পাশে দাঁড়িয়েছেন তৃণমূলের উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি। সুযোগ বুঝে খোঁচা দিতে ছাড়েননি অর্জুন সিং।
ভাটপাড়া পুরসভা হাতছাড়া হতেই প্রকাশ্যে দলীয় কোন্দল। গেরুয়া শিবির বোর্ডগঠন করার পর ভাটপাড়ার দায়িত্বে থাকা পার্থ ভৌমিককে দুষছেন কাউন্সিলররা। পাল্টা সোমনাথের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন পার্থ ভৌমিকও।
advertisement
তৃণমূলের উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক অবশ্য বিধায়কের পাশে দাঁড়ালেন। পুরসভা হাতছাড়া হওয়ায় বিজেপিকে দুষছেন। অনুকূল পরিস্থিতিতে খোঁচা দিতে ছাড়েননি অর্জুন।মাত্র একটি পুরসভা হাতছাড়া হতেই তৃণমূলের অন্দরের কোন্দল প্রকাশ্যে। এই অবস্থায় রাজ্যের যে পুরসভাগুলিতে নির্বাচন বকেয়া, সেগুলি দখল করাই লক্ষ্য গেরুয়া শিবিরের।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ভাটপাড়া পুরসভা হাতছাড়া হতেই শুরু তৃণমূলের কোন্দল
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement