advertisement

চাঁদের মাটিতেই খোঁজ মিলল বিক্রমের, শীঘ্রই যোগাযোগ, জানাল ইসরো

Last Updated:

শনিবার চাঁদের জমি থেকে মাত্র ২.১ কিমি দূরে বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ইসরো-র৷ দুঃখে চোখে জল এসেছিল ইসরো চেয়ারম্যানের৷

#বেঙ্গালুরু: দেশবাসীর জন্য সুখবর৷ খোঁজ পাওয়া গেল চন্দ্রযান ২-এর ল্যান্ডার বিক্রমের৷ অবস্থান জানা গিয়েছে বিক্রমের৷ চাঁদের জমিতেই রয়েছে বিক্রম৷ অরবিটরের মাধ্যমে সেই ছবি পেল ইসরো৷ জানালেন ইসরো চেয়ারম্যান কে শিবন৷
শনিবার চাঁদের জমি থেকে মাত্র ২.১ কিমি দূরে বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ইসরো-র৷ দুঃখে চোখে জল এসেছিল ইসরো চেয়ারম্যানের৷ কিন্তু হাল ছাড়েনি ইসরো৷ ১৪ দিন সময় নেন শিবন৷ জানান, আগামী ১৪ দিন যোগাযোগ করার চেষ্টা করা হবে বিক্রমের সঙ্গে৷
১৪ দিন নয়, মাত্র একদিনের মধ্যেই বিক্রমের অবস্থান জানতে পারলেন ইসরো-র বিজ্ঞানীরা৷ News18-কে শিবন বললেন, 'বিক্রমের অবস্তান আমরা জানতে পেরেছি৷ বিক্রমের ছবি পাঠিয়েছে অরবিটর৷ তবে কোনও যোগাযোগ করা যায়নি এখনও৷ খুব শীঘ্রই বিক্রমের সঙ্গে যোগাযোগ করা হবে৷'
advertisement
advertisement
আরও ভিডিও: বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় কেঁদে ফেলেছিলেন ইসরো চেয়ারম্যান, দেখুন
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
চাঁদের মাটিতেই খোঁজ মিলল বিক্রমের, শীঘ্রই যোগাযোগ, জানাল ইসরো
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement