advertisement

Kuldeep Singh Sengar Bail Update: উন্নাও ধর্ষণ মামলায় সেঙ্গারের জামিনের বিরোধিতা, সুপ্রিম কোর্টে গেল সিবিআই!

Last Updated:

২০১৭ সালের উন্নাও ধর্ষণ মামলায় বিজেপি বিধায়ক সেঙ্গারকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছিল নিম্ন আদালত৷

Rapid Read
কুলদীপ সেঙ্গারের জামিনের বিরোধিতা করল  সিবিআই৷
কুলদীপ সেঙ্গারের জামিনের বিরোধিতা করল সিবিআই৷
উন্নাও ধর্ষণ মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের জামিনের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করল সিবিআই৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে দিল্লি হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে স্পেশ্যাল লিভ পিটিশন দায়ের করা হয়েছে৷
২০১৭ সালের উন্নাও ধর্ষণ মামলায় বিজেপি বিধায়ক সেঙ্গারকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছিল নিম্ন আদালত৷ প্রাক্তন বিজেপি বিধায়ক ইতিমধ্যেই সাত বছর পাঁচ মাস জেলে কাটিয়েছেন, এই যুক্তি দিয়ে তাঁর যাবজ্জীবন কারাবাসের শাস্তিতে স্থগিতাদেশ জারি করে দিল্লি হাইকোর্ট৷ নিজেকে নিরপরাধ দাবি করে সেঙ্গার যে আবেদন করেছেন, যতদিন না পর্যন্ত তার বিচারপ্রক্রিয়া শেষ হচ্ছে, ততদিন পর্যন্ত তাঁর কারাবাসের শাস্তির উপরে স্থগিতাদেশ বহাল থাকবে বলেও জানায় দিল্লি হাইকোর্ট৷
advertisement
দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশের পরই সিবিআই জানিয়েছিল, রায় খতিয়ে দেখার পরই শীর্ষ আদালতে এই নির্দেশকে চ্যালেঞ্জ করা হবে৷ শীর্ষ আদালতে যে তারা দিল্লি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে মামলা করেছেন, এ দিন সিবিআই-এর মুখপাত্রই সেকথা জানিয়েছেন৷
advertisement
সেঙ্গারকে জামিনের নির্দেশের প্রতিবাদে এ দিনই দিল্লি হাইকোর্টের বাইরে বিক্ষোভ দেখান বিভিন্ন নারী অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের সদস্যরা৷ বিক্ষোভকারীদের মধ্যে ছিলেন উন্নাও নির্যাতিতার মা-ও৷ তিনি বলেন, ‘আমি গোটা দিল্লি হাইকোর্টের বিরুদ্ধে কিছু বলছি না৷ কিন্তু যে দু জন বিচারপতি আমাদের বিশ্বাসকে ভেঙে দিয়েছেন, আমরা তাঁদের বিরুদ্ধে সরব হয়েছি৷ এই রায় আমাদের প্রতি অবিচার৷ আমরা সুপ্রিম কোর্টে আবেদন জানাব৷ সুপ্রিম কোর্টের উপরে আমাদের ভরসা আছে৷’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Kuldeep Singh Sengar Bail Update: উন্নাও ধর্ষণ মামলায় সেঙ্গারের জামিনের বিরোধিতা, সুপ্রিম কোর্টে গেল সিবিআই!
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement