advertisement

Delhi IAS Coaching Centre: কোচিং সেন্টারগুলো ‘ডেথ চেম্বারে’ পরিণত হয়েছে, তিন ইউপিএসসি ছাত্রের মৃত্যুতে তীব্র তিরষ্কার সুপ্রিম কোর্টের

Last Updated:

ওল্ড রাজেন্দ্রনগরের কোচিং সেন্টারে তিনজন আইএস ছাত্রের মৃত্যুতে সুপ্রিম কোর্টের ঘটনায় ওই বেসমেন্টকে ‘ডেথ চেম্বার’ বলে উল্লেখ করলেন৷

রাজেন্দ্রনগরের ছাত্র মৃত্যুর ঘটনায় সুপ্রিমকোর্টের তীব্র সমালোচনা 
(Image: PTI/File)
রাজেন্দ্রনগরের ছাত্র মৃত্যুর ঘটনায় সুপ্রিমকোর্টের তীব্র সমালোচনা (Image: PTI/File)
দিল্লি: ওল্ড রাজেন্দ্রনগরের কোচিং সেন্টারে তিনজন আইএস ছাত্রের মৃত্যুতে সুপ্রিম কোর্টের ঘটনায় ওই বেসমেন্টকে ‘ডেথ চেম্বার’ বলে উল্লেখ করলেন৷
এই ঘটনার জন্য সোমবার সুপ্রিম কোর্ট দিল্লির রাজেন্দ্রনগরের ইউপিএসসি কোচিং সেন্টারগুলোকে তীব্র তিরষ্কার করেছেন৷
advertisement
সুপ্রিম কোর্ট এই বিষয়ে স্বতঃপ্রণিত মামলা দায়ের করেছে৷ এই বিষয়ে কেন্দ্রের পাশাপাশি দিল্লি সরকারের কাছ থেকেও প্রতিক্রিয়া চেয়েছে৷
advertisement
দেশের শীর্ষ আদালত এই দুঃখজনক ঘটনা প্রসঙ্গে পর্যবেক্ষণে বলেছেন, ‘‘এই কোচিং সেন্টার গুলো ‘ডেথ চেম্বারে’ পরিণত হয়েছে৷ কোচিং সেন্টার গুলো যদি অনলাইন না কাজ করতে পারে, তা হলে ন্যুনতম নিরাপত্তার বিষয়টিকেও দেখা উচিত৷ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তরুণ প্রজন্মের জীবন নিয়ে আপনারা খেলছেন৷’’
advertisement
বিচারপতি সূর্যকুমার ও উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ জানিয়েছেন, রাজধানীর বুকে এই ধরনের ঘটনা সকলের চোখ খুলে দিয়েছে, ‘‘এই ধরনের ঘটনা লোকের চোখ খুলে দিয়েছে৷ নিরাপত্তা দিকটি ঠিক না থাকলে কোনও শিক্ষা প্রতিষ্ঠানকেই পরিচালনা করার অনুমতি দেওয়া ঠিক নয়৷’’
প্রসঙ্গত, ২ অগাস্ট দিল্লি হাইকোর্ট পুলিশের হাত থেকে তদন্তভার নিয়ে সিবিআইয়ের কাছে দিয়েছিলেন৷
advertisement
হাইকোর্ট জানায়, ‘‘CVC (Central Vigilance Commission) দায়িত্ব দেওয়া হচ্ছে, এক প্রবীণ আধিকারিককে নিয়োগ করুন৷ তিনিই এই ঘটনায় সিবিআইয়ের তদন্তের গতিপ্রকৃতির দিকে নজর রাখবেন এবং তদন্ত যাতে সময়ের মধ্যে শেষ হয় সেটা দেখবেন৷’’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi IAS Coaching Centre: কোচিং সেন্টারগুলো ‘ডেথ চেম্বারে’ পরিণত হয়েছে, তিন ইউপিএসসি ছাত্রের মৃত্যুতে তীব্র তিরষ্কার সুপ্রিম কোর্টের
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement