advertisement

Bypoll Results: মোদি-শাহের গুজরাতে আসন ছিনিয়ে নিল AAP! পঞ্জাবেও বড় জয়...এক ভোটে দুই আসন দখল কেজরির দলের

Last Updated:

গত ১৯ জুন ভোট হয়েছিল কেরলের নিলাম্বুর, গুজরাতের বিসাভাদর এবং কড়ি, পঞ্জাবের লুধিয়ানা পশ্চিম এবং পশ্চিমবঙ্গের কালীগঞ্জে৷ সোমবার সকাল ৮ টা থেকেই কড়া নিরাপত্তার ঘেরাটোপে শুরু হয়েছিল ভোট গণনা৷ বেলা গড়াতে গড়াতেই তার অনেকটা স্পষ্ট হয়ে যায়৷

News18
News18
নয়াদিল্লি: গত ১৯ জুন দেশের চার রাজ্যের ৫টি আসনে অনুষ্ঠিত হয়েছিল বিধানসভা উপনির্বাচন৷ ভোট গণনা ছিল আজ, সোমবার৷ তারমধ্যে পশ্চিমবঙ্গের নদিয়ার কালীগঞ্জে প্রত্যাশা মতোই উপ নির্বাচনে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ৷ তবে আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি৷ তবে এই উপ নির্বাচনে সবচেয়ে বেশি তার লাগানো ফল করেছে আম আদমি পার্টি৷ পাঞ্জাব তো বটেই মোদি-শাহের গুজরাত থেকেও ছিনিয়ে নিয়েছে এক এক করে দু’খানা বিধানসভা সিট৷
গত ১৯ জুন ভোট হয়েছিল কেরলের নিলাম্বুর, গুজরাতের বিসাভাদর এবং কড়ি, পঞ্জাবের লুধিয়ানা পশ্চিম এবং পশ্চিমবঙ্গের কালীগঞ্জে৷ সোমবার সকাল ৮ টা থেকেই কড়া নিরাপত্তার ঘেরাটোপে শুরু হয়েছিল ভোট গণনা৷ বেলা গড়াতে গড়াতেই তার অনেকটা স্পষ্ট হয়ে যায়৷
advertisement
advertisement
গুজারাতের জুনাগড় জেলার বিসাভাদর আসনটি ২০২৩ সালের ডিসেম্বর থেকেই খালি পড়েছিল৷ এই আসনে জয়ী আপ বিধায়ক ভূপেন্দ্র ভ্যায়ানি যোগ দিয়েছিলেন বিজেপিতে৷ এবারের উপ নির্বাচনে বিজেপি প্রার্থী করেছিল করিত পটেলকে, কংগ্রেসের প্রার্থী ছিল নিতিন রানপরিয়া৷ আপ অবশ্য প্রার্থী করেছিল গুজরাতের আপ রাজ্য সভাপতি গোপাল ইটালিয়াকে৷ ত্রিমুখী খণ্ডযুদ্ধে ১৭ হাজার ৫৫৪ ভোটে জয়ী হয়েছেন ইটালিয়া৷
advertisement
পঞ্জাবের লুধিয়ানা পশ্চিমের আপ বিধায়ক গুরপ্রীত গোগি চলতি বছরের জানুয়ারি মাসে প্রয়াত হন৷ তারপর থেকে শূন্য ছিল আসনটি৷ এই একটা আসনে এবারের উপ নির্বাচনে আপ, কংগ্রেস, বিজেপি ও শিরোমণি অকালি দলের সহ ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন৷ তবে শিকে ছিঁড়েছে প্রত্যাশা মতোই আপের সঞ্জীব আরোরার৷ ১০ হাজার ৬৩৭ ভোটে জয়ী হয়েছেন তিনি৷
advertisement
এছাড়াও, গুজরাতের কড়ি বিধানসভা কেন্দ্রে ৩৯ হাজার ৪৫২ ভোটের বিরাট মার্জিনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী রাজেন্দ্র চাওদা৷ কেরলের নীলাম্বুরে হাতছাড়া হয়েছে বামেদের আসন৷ ছিনিয়ে নিয়েছেন কংগ্রেস জোট ইউডিএফ-এর প্রার্থী আর্যাদান শৌকথ৷ পেয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে ১১ হাজার বেশি ভোট৷ হার হয়েছে সিপিএম প্রার্থী এম স্বরাজের৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bypoll Results: মোদি-শাহের গুজরাতে আসন ছিনিয়ে নিল AAP! পঞ্জাবেও বড় জয়...এক ভোটে দুই আসন দখল কেজরির দলের
Next Article
advertisement
Mamata Banerjee-Abhishek Banerjee Meeting: কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
  • দুপুর তিনটের পর থেকে এই বৈঠক হয় কালীঘাটের বাড়িতে

  • বিধানসভা ভোটের প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, সূত্রের খবর

  • পাশাপাশি রাজ্যসভা ভোটের প্রাথী নিয়েও আলোচনা বলেই সূত্রের খবর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement