advertisement

গিয়ারের জায়গায় বাঁশ লাগিয়ে স্কুল বাস চালাচ্ছিল চালক, তারপর যা ঘটল...

Last Updated:
#মুম্বই: স্কুল বাসে গিয়ার লিভারের বদলে বাঁশ ব্যবহার করতে দেখা গেল চালককে ৷ আশ্চর্য এই দৃশ্যটি দেখা গিয়েছে মু্ম্বইয়ের একটি স্কুল বাসে ৷ মঙ্গলবার বাসটি একটি BMW গাড়িতে গিয়ে ধাক্কা মারতে ঘটনাটি প্রকাশ্যে এসেছে ৷ রাজ কুমার নামে ওই গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ ৷
গাড়িতে ধাক্কা লাগার পর বাসের চালকের সঙ্গে বচসা বাধে BMW-র চালকের ৷ সেই সময় তিনি দেখেন বাসের গিয়ার লিভারের জায়গায় রয়েছে একটি বাঁশ ৷ এরপর স্কুল বাসটি আটক করেছে পুলিশ ৷ ২৭৯ ও ৩৩৬ ধারায় মামলা রুজু করা হয়েছে বাস চালকের বিরুদ্ধে ৷
advertisement
advertisement
জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত চালক জানিয়েছেন গিয়ার লিভার বদলানোর সময় পায়নি ৷ তাই সেই জায়গায় বাঁশ লাগিয়ে কাজ চালানোর কথা ভাবেন তিনি ৷ গত তিনদিন ধরে এই ভাবেই বাস চালাচ্ছিলেন তিনি বলে জানা গিয়েছে ৷
advertisement
স্কুলের তরফে জানানো হয়েছে যে বাসের সমস্ত ছাত্র ছাত্রী সুরক্ষিত রয়েছে ৷ স্কুল কর্তৃপক্ষ ও স্কুল ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ ঘটনার তদন্ত করছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
গিয়ারের জায়গায় বাঁশ লাগিয়ে স্কুল বাস চালাচ্ছিল চালক, তারপর যা ঘটল...
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement