advertisement

Accident: বিয়ে বাড়ির বাস উল্টে মর্মান্তিক দুর্ঘটনা! ঝাড়খণ্ডে মৃত ৯, আহত ৮০

Last Updated:

প্রথমে পাঁচ জনের মৃত্যুর খবর মিললেও পরে চিকিৎসাধীন অবস্থায় লাতেহারে দু দন এবং গুমলা সদর হাসপাতালে আরও দু জন আহতের মৃত্যু হয়৷

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
বিয়ে বাড়ির বাস উল্টে গিয়ে ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা৷ ঝাড়খণ্ডের লাতেহার জেলায় মৃত্যু হল ৯ জনের৷ আহত অন্তত ৮০ জন৷
জানা গিয়েছে, লাতেহারের ওরসা ভ্যালির মহুয়াদনর থানা এলাকায় এই দুর্ঘটনা ঘটে৷ জানা গিয়েছে, বাসটি বিয়ে বাড়ির যাত্রীদের নিয়ে লাতেহারের দিকে যাচ্ছিল৷ সেই সময়ই বাসটি দুর্ঘটনার কবলে পড়ে৷
লাতেহারের পুলিশ সুপার গৌরব কুমার জানিয়েছেন, ছত্তিসগড়ের বলরামপুর জেলা থেকে বিয়ে বাড়ির যাত্রীদের নিয়ে লাতেহারের মহুয়াদনরের একটি বিয়ে বাড়িতে যাচ্ছিল ওই বাসটি৷ সেই সময়ই বাসটি উল্টে যায়৷ ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয়৷ আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷
advertisement
advertisement
পুলিশের অনুমান, অতিরিক্ত যাত্রী নেওয়ার ফলেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়৷ আহত যাত্রীদের চিকিৎসার জন্য স্থানীয় বেসরকারি ক্লিনিকের চিকিৎসকরাও মহুয়াদনরের সরকারি হাসপাতালের চিকিৎসকদের সাহায্যে এগিয়ে আসেন৷
এক্স হ্যান্ডেলে পোস্ট করে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন লাতেহারের ডেপুটি কমিশনারদের আহতদের সবরকমের সাহায্য করার নির্দেশ দেন৷
প্রথমে পাঁচ জনের মৃত্যুর খবর মিললেও পরে চিকিৎসাধীন অবস্থায় লাতেহারে দু দন এবং গুমলা সদর হাসপাতালে আরও দু জন আহতের মৃত্যু হয়৷ বাস চালক বিকাশ পাঠক জানিয়েছেন, বাসটিতে প্রায় ৯০ জন যাত্রী ছিলেন৷ তিনি বলেন, ‘বাসের ব্রেক কাজ করেনি৷ হ্যান্ডব্রেক ব্যবহার করে এবং বাসের ইঞ্জিন বন্ধ করেও আমি বাসটিকে নিয়ন্ত্রণ করতে পারিনি৷ শেষ পর্যন্ত বাসটি উল্টে যায়৷’
advertisement
পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে ২০ জনের চিকিৎসা চলছে মহুয়াদনর স্বাস্থ্যকেন্দ্রে৷ আরও ২০ জন আহতের চিকিৎসা চলছে একটি বেসরকারি হাসপাতালে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Accident: বিয়ে বাড়ির বাস উল্টে মর্মান্তিক দুর্ঘটনা! ঝাড়খণ্ডে মৃত ৯, আহত ৮০
Next Article
advertisement
ব্রহ্মপুত্রের নীচে একসঙ্গে রেল এবং সড়ক পথ! অসমে মেগা সুড়ঙ্গ প্রকল্পে অনুমোদন কেন্দ্রের
ব্রহ্মপুত্রের নীচে একসঙ্গে রেল এবং সড়ক পথ! অসমে মেগা সুড়ঙ্গ প্রকল্পে অনুমোদন কেন্দ্রের
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে গতকাল অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভার কমিটি এনএইচ-১৫-এর গোহপুর থেকে ৭১৫-এর নুমালিগড় পর্যন্ত ৪-লেন অ্যাক্সেস-নিয়ন্ত্রিত গ্রিনফিল্ড সংযোগ নির্মাণের অনুমোদন দিয়েছে। এই সিদ্ধান্তের ফলে ব্রহ্মপুত্র নদীর তলদেশে ১৫.৭৯ কিলোমিটার দীর্ঘ সড়ক-সহ-রেল সুড়ঙ্গ তৈরি করা হবে৷ মেগা এই প্রকল্পে মোট নির্মাণ খরচ ধরা হয়েছে ১৮,৬৬২ কোটি টাকা।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement