advertisement

Marriage: এমন কী হল! সাত পাকের মধ্যে তিন পাক ঘোরার পরই বিয়ে করতে চাইলেন না কনে

Last Updated:

সাত পাকের তিন পাক ঘোরার পরেই বিয়ে ভেঙে বিয়ের মণ্ডপ ছেড়ে চলে যান তরুণী৷

সাত পাকের তিন পাক ঘোরার পরই বেঁকে বসলেন কনে! বিয়ে ভাঙার কারণ জানলে অবাক হবেন
সাত পাকের তিন পাক ঘোরার পরই বেঁকে বসলেন কনে! বিয়ে ভাঙার কারণ জানলে অবাক হবেন
উত্তরপ্রদেশ: বিয়ের দিন বিয়ে ভাঙার ঘটনা নতুন কিছু নয়৷ তবে, এই ঘটনা অন্য ঘটনার বেশ খানিকটা আলাদা৷ সাত পাকের তিন পাক ঘোরার পরেই বিয়ে ভেঙে বিয়ের মণ্ডপ ছেড়ে চলে যান তরুণী৷ উত্তরপ্রদেশের হাতরাস জেলার সাদাবাদ এলাকার নাগলা নেভাল গ্রামের ঘটনার সত্যিই আশ্চর্যজনক৷
উত্তরপ্রদেশের ২৮ বছরের জিতেন্দ্রের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল ভাবনার৷ ২৩শে নভেম্বর ছিল বিয়ের আয়োজন৷ শুরুর দিকে সব কিছুই স্বাভাবিক ভাবে চলতে থাকে৷ বিয়ের সাত পাকের তিন পাক ঘোরার পরই কনে বুঝতে পারে যার সঙ্গে তাঁর বিয়ে হচ্ছে তিনি মদ্যপ৷ হবু বর মাতাল জেনে বেঁকে বসে তরুণী৷
advertisement
advertisement
এমনকি বিয়ের দিনেও মদ্যপান করেছিল পাত্র জিতেন্দ্র৷ পাশাপাশি বরপক্ষ তাঁর বাবার কাছে ১৫ লাখ টাকা পণ দাবি করেছে বলেও জানতে পারেন ভাবনা৷ তাই মনের বিয়ে শুরু হয়ে গেলেও মাঝপথেই বিয়ে করায় আপত্তি জানায় ভাবনা৷
ভাবনার মতে,‘‘ আমার বিয়ে ঠিক হয়েছে দুই মাস আগে। আমরা আগে জানতাম না যে উনি(জিতেন্দ্র) একজন মদ্যপ। জানলে আগেই প্রত্যাখ্যান করতাম৷ আমার বাবা এঁদের ১৫ লাখ টাকা যৌতুকও দিয়েছেন৷’’ যদিও পাত্র জিতেন্দ্রর দাবি তিনি মোটেই মদ্যপ নন৷ তবে মাঝপথেই বন্ধ হয়ে যায় বিয়ে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Marriage: এমন কী হল! সাত পাকের মধ্যে তিন পাক ঘোরার পরই বিয়ে করতে চাইলেন না কনে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement