advertisement

Sidhu Moose Wala Shot Dead: প্রকাশ্যে এলোপাথাড়ি গুলি করে খুন কংগ্রেস নেতা ও পঞ্জাবি গায়ক সিধু মুস ওয়ালা!

Last Updated:

Congress Leader and Punjabi Singer Sidhu Moose Wala Shot Dead: ২০২২ সলের পাঞ্জাব বিধানসভা নির্বাচনে, সিধু মুস ওয়ালা কংগ্রেসের টিকিটে মানসা থেকে ভোটে দাঁড়ান।

#নয়াদিল্লি: প্রকাশ্যে গুলি চালিয়ে খুন করা হল কংগ্রেস নেতা এবং পঞ্জাবি গায়ককে সিধু মুস ওয়ালাকে! রবিবার মানসা জেলায় গুলি করে হত্যার ঘটনাটি ঘটে। গুলিতে আহত হয়েছেন আরও দুইজন। পঞ্জাব সরকার মুস ওয়ালা সহ ৪২৪ জনের নিরাপত্তা প্রত্যাহার করার একদিন পরেই এই ঘটনাটি ঘটেছে। ভিআইপি সংস্কৃতিকে দমন করার উদ্দেশ্যে ভগবন্ত মান সরকারের প্রশাসনিক বিধির অংশ হিসাবেই নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহার করা হয়েছিল। মুস ওয়ালা এবং তাঁর দুই বন্ধু গাড়ি চালিয়ে পঞ্জাবের মানসাতে তাঁদের গ্রামে যাওয়ার সময় এই হামলার ঘটনাটি ঘটে।
যে এসইউভি গাড়িতে মুস ওয়ালা ছিলেন সেই গাড়িটি বুলেটে ঝাঁঝরা হয়ে গিয়েছে। একাধিক গুলি শরীরে নিয়ে রক্তাক্ত অবস্থায় নিজের আসনে পড়ে থাকতে দেখা যায় তাঁকে। ব্যাপক রক্তক্ষণ ঘটে তাঁর। মুস ওয়ালাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
advertisement
আসল নাম শুভদীপ সিং সিধু। তবে গানের জগতে সিধু মুস ওয়ালা নামেই পরিচিত ছিলেন তিনি। ২৮ বছর বয়সী মানসার মুস ওয়ালা গ্রামের বাসিন্দা সিধু গত কয়েক বছরে বেশ কয়েকটি সুপারহিট গান উপহার দিয়েছেন।
গত বছর ডিসেম্বরে কংগ্রেসে যোগ দিয়েছিলেন এই গায়ক। ২০২২ সলের পাঞ্জাব বিধানসভা নির্বাচনে, সিধু মুস ওয়ালা কংগ্রেসের টিকিটে মানসা থেকে ভোটে দাঁড়ান। আম আদমি পার্টির ডাঃ বিজয় সিংলার কাছে পরাজিত হন তিনি।
advertisement
কংগ্রেস নেতা রাহুল গান্ধি জানিয়েছেন, এই খবরে গভীরভাবে মর্মাহত তিনি। “প্রতিশ্রুতিশীল কংগ্রেস নেতা এবং প্রতিভাবান শিল্পী সিধু মুস ওয়ালার হত্যায় গভীরভাবে মর্মাহত এবং দুঃখিত। বিশ্বজুড়ে তার প্রিয়জন এবং ভক্তদের প্রতি আমার আন্তরিক সমবেদনা,” ট্যুইট করেছেন রাহুল গান্ধি। কংগ্রেস নেতা চরণ সিং সাপরা জানিয়েছেন, রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীকে অবশ্যই স্পষ্টভাবে জানাতে হবে কীসের ভিত্তিতে মুস ওয়ালার সুরক্ষা ব্যবস্থা সরিয়ে নেওয়া হয়েছিল।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Sidhu Moose Wala Shot Dead: প্রকাশ্যে এলোপাথাড়ি গুলি করে খুন কংগ্রেস নেতা ও পঞ্জাবি গায়ক সিধু মুস ওয়ালা!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement