advertisement

Lok Sabha elections 2024: এখনও ছন্নছাড়া ইন্ডিয়া, ঘর গোছাচ্ছে বিজেপি! এবার চিন্তা কমল দক্ষিণ ভারতে

Last Updated:

গতকাল দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু৷ গত দু মাসে এই নিয়ে দ্বিতীয় বার অমিত শাহের সঙ্গে বৈঠক হল নাইডুর৷

চারশোর লক্ষ্যে বিজেপি৷
চারশোর লক্ষ্যে বিজেপি৷
নয়াদিল্লি: ভোট যত এগিয়ে আসছে, ততই এনডিএ জোটকে আরও শক্তিশালী করে নিচ্ছে বিজেপি৷ মোদি-শাহদের ঘোষিত ৪০০-এর লক্ষ্যমাত্রায় পৌঁছতে পুরনো জোটসঙ্গীদের সঙ্গেই ফের হাত মেলানোর কৌশল নিয়েছে তারা৷ এবার দক্ষিণ ভারতেও নিজেদের পায়ের তলার মাটি শক্ত করতে চন্দ্রবাবুর নাইডুর দল টিডিপি-র সঙ্গে সম্ভবত হাত মেলাতে চলেছে বিজেপি৷
গতকাল দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু৷ গত দু মাসে এই নিয়ে দ্বিতীয় বার অমিত শাহের সঙ্গে বৈঠক হল নাইডুর৷ এর থেকেই রাজনৈতিক মহলের ধারণা, আগামী লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনেও অন্ধ্র প্রদেশে টিডিপির সঙ্গে জোট বাঁধতে চলেছে বিজেপি৷
advertisement
advertisement
আজই দিল্লিতে ফের একবার বিজেপি এবং টিডিপি-র বৈঠক হওয়ার কথা৷ তার পরেই আনুষ্ঠানিক ভাবে দুই দলের জোট ঘোষণা হওয়ার কথা৷
২০১৮ পর্যন্ত এনডিএ-তেই ছিল চন্দ্রবাবু নাইডুর দল৷ কিন্তু তার পর অন্ধ্রপ্রদেশকে আর্থিক বঞ্চনার অভিযোগে এনডিএ ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন অন্ধ্র প্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু৷ এবার নির্বাচনের আগে ফের একবার হাত ধরতে চলেছে দুই দল৷
advertisement
লোকসভা নির্বাচনে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে বিজেপির অন্যতম উদ্বেগের জায়গা দক্ষিণ ভারত৷ কর্ণাটক, কেরল, তামিলনাড়ু, তেলঙ্গানায় অনেক চেষ্টা করেও প্রত্যাশিত ফল পায়নি গেরুয়া ব্রিগেড৷ এই অবস্থায় অন্ধ্রপ্রদেশের টিডিপি-র সঙ্গে জোট হলে লোকসভা নির্বাচনের আগে দক্ষিণের একটি রাজ্য নিয়ে অন্তত মোদি-শাহদের চিন্তা কিছুটা কমবে৷ অন্ধ্র প্রদেশে ২৫টি লোকসভা আসন রয়েছে৷ রাজ্যে বিধানসভা আসনের সংখ্যা ১৭৫টি৷ সূত্রের খবর, ২৫টি লোকসভা আসনের মধ্যে ৮ থেকে ১০টিতে লড়তে আগ্রহী বিজেপি৷
advertisement
অন্যদিকে ওড়িশাতেও বিজেপি- বিজেডি জোটের কথা অনেকটাই এগিয়ে গিয়েছে বলে সূত্রের খবর৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Lok Sabha elections 2024: এখনও ছন্নছাড়া ইন্ডিয়া, ঘর গোছাচ্ছে বিজেপি! এবার চিন্তা কমল দক্ষিণ ভারতে
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement