advertisement

BJP MP Brings Liquor Bottle in Parliament: মদের বোতল নিয়ে সটান সংসদে হাজির এই সাংসদ, কেন?

Last Updated:

অধিবেশন কক্ষের ভিতরে মদের বোতল দেখিয়ে পরভেশ দাবি করেন, আপ সরকারের নতুন রাজস্ব নীতি অনুযায়ী মদ কেনার জন্য ন্যূনতম বয়স কমিয়ে দেওয়া হয়েছে (BJP MP Brings Liquor Bottle in Parliament)৷

মদের বোতল হাতে বিজেপি সাংসদ পরভেশ ভার্মা৷ Photo-PTI
মদের বোতল হাতে বিজেপি সাংসদ পরভেশ ভার্মা৷ Photo-PTI
#দিল্লি: নাগাল্যান্ড কাণ্ড, রাজ্যসভার সাংসদদের সাসপেনশন নিয়ে এমনিতেই উত্তপ্ত সংসদের শীতকালীন অধিবেশন৷ বিরোধীদের হইহট্টগোলে বাদল অধিবেশনের মতোই সংসদের কাজকর্ম পণ্ড হতে বসেছে৷ এসব কিছুর মধ্যে সোমবার সংসদে নজর কেড়ে নিলেন দিল্লির বিজেপি সাংসদ পরভেশ ভার্মা (Parvesh Verma)৷
বিজেপি সাংসদ পরভেশ সোমবার সটান একটি মদের বোতল নিয়ে লোকসভায় হাজির হন (BJP MP Brings Liquor Bottle in Parliament)৷ তাঁর অভিযোগ, দিল্লির আপ সরকার রাজধানীতে মদ বিক্রি বাড়ানোয় মদত দিচ্ছে৷তারই প্রতিবাদে সংসদে মদের বোতল নিয়ে হাজির হন তিনি৷ মদের বোতল নিয়ে অধিবেশন কক্ষের ভিতরেও চলে যান পরভেশ৷
advertisement
advertisement
জিরো আওয়ারে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি সাংসদ বলেন, মদ বিক্রি বাড়াতে রাজস্ব নীতি নতুন করে সাজিয়েছে দিল্লি সরকার৷ করোনা অতিমারির দ্বিতীয় ঢেউয়ের সময় মানুষ যখন অক্সিজেনের জন্য হন্যে হয়ে ঘুরছে, তখন সেদিকে মন না দিয়ে মদ বিক্রি বাড়াতেই ব্যস্ত ছিল দিল্লি সরকার৷
advertisement
অধিবেশন কক্ষের ভিতরে মদের বোতল দেখিয়ে পরভেশ দাবি করেন, আপ সরকারের নতুন রাজস্ব নীতি অনুযায়ী মদ কেনার জন্য ন্যূনতম বয়স কমিয়ে দেওয়া হয়েছে৷ পাশাপাশি ভোর তিনটে পর্যন্ত মদের দোকান খুলে রাখারও অনুমতি দেওয়া হয়েছে৷ এ ছাড়াও রাত বারোটা থেকে ভোর তিনটে পর্যন্ত পিঙ্ক বার-এ মহিলারা মদ্যপান করলে বিশেষ ছাড় দেওয়া হবে৷
advertisement
বিজেপি সাংসদ কটাক্ষের সুরে অভিযোগ করেন, দিল্লিবাসীকে পরিস্রুত পানীয় জলের প্রতিশ্রুতি দিয়েছিল অরবিন্দ কেজরিওয়াল সরকার৷ কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ না করে এখন রাজধানীতে মদের জোগান বাড়ানোর ব্যবস্থা করে দিচ্ছে আপ সরকার৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
BJP MP Brings Liquor Bottle in Parliament: মদের বোতল নিয়ে সটান সংসদে হাজির এই সাংসদ, কেন?
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement