advertisement

Bilkis Bano Verdict: বিলকিসের ধর্ষকদের মুক্তির সিদ্ধান্ত রদ! ১১ জনকে ফের ঢুকতে হবে জেলে, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

Last Updated:

সাজা সম্পূর্ণ হওয়ার আগেই ‘ভাল’ ব্যবহারের উদাহরণ সামনে রেখে মুক্তির প্রার্থনা করেছিল এই ১১ সাজাপ্রাপ্ত অপরাধী৷ সেই সময় ২০২২ সালের মে মাসে দোষীদের এ বিষয়ে গুজরাত সরকারের কাছে আবেদন জানানোর পরামর্শ দিয়েছিল সুপ্রিম কোর্টের বিচারপতি (বর্তমানে অবসরপ্রাপ্ত) অজয় রাস্তোগী৷

গুজরাত: লাড্ডু বিতরণ, গাঁদা ফুলের মালা পরানো- সবই গেল বিফলে৷ দেশের শীর্ষ আদালতের রায়ে আপাতত ফের জেলবন্দি হওয়ার পথে বিলকিস বানো গণধর্ষণ কাণ্ডের ১১ দোষী৷ গুজরাত সরকারের সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট৷ আগামী ২ সপ্তাহের মধ্যে তাঁদের নিকটবর্তী থানায় আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছে৷ ২০০২ সালে গুজরাত হিংসার সময়ে বিলকিস বানোকে গণধর্ষণ এবং তাঁর পরিবারের সদস্যদের হত্যায় দোষী সাব্যস্ত হয়েছিল এই ১১ জন৷ ২০২২ সালে স্বাধীনতা দিবসের দিন তাদের মুক্তি দিয়েছিল গুজরাত সরকার৷ তারপরেই দেশজুড়ে শুরু হয় বিতর্ক৷
এদিন রায়ে সুপ্রিম কোর্ট জানায়, ওই ১১ জন বন্দিকে মুক্তি দেওয়ার অধিকার গুজরাত সরকারের নেই৷ কারণ, যে রাজ্যের আদালতে দোষীদের শুনানি ও শাস্তি ঘোষণা হয়, একমাত্র সেই রাজ্যেই দোষীদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে৷ এক্ষেত্রে, এই ক্ষমতা রয়েছে মহারাষ্ট্রের উপরে৷
advertisement
advertisement
আরও পড়ুন: সাদামাঠা পোশাক, বাইকে চড়েই ব্রিগেডে! মমতার ছবির সঙ্গে মীনাক্ষীর মিলের খোঁজ অনেকের
সাজা সম্পূর্ণ হওয়ার আগেই ‘ভাল’ ভাবমূর্তি ও ব্যবহারের উদাহরণ সামনে রেখে মুক্তির প্রার্থনা করেছিল এই ১১ সাজাপ্রাপ্ত অপরাধী৷ সেই সময় ২০২২ সালের মে মাসে দোষীদের এ বিষয়ে গুজরাত সরকারের কাছে আবেদন জানানোর পরামর্শ দিয়েছিল সুপ্রিম কোর্টের বিচারপতি (বর্তমানে অবসরপ্রাপ্ত) অজয় রাস্তোগী৷
advertisement
তার পরেই ২০২২ সালের ১৫ অগাস্ট ওই ১১ জনকে জেল থেকে মুক্তি দেয় গুজরাত সরকার৷ যুক্তি ছিল, তারা ইতিমধ্যেই ১৪ বছর সাজা খেটেছে৷ দোষীদের বর্তমানে ‘ভদ্র’ বলেও উল্লেখ করা হয়েছিল৷ জেলের বাইরে বেরিয়ে আসার পরে তাদের মালা পরানো হয়৷ বিতরণ করা হয় লাড্ডুও৷ এমনকি, গুজরাতের বিজেপি বিধায়ক-সাংসদদের পাশে একই মঞ্চে ‘হিরো’র সম্মান জানানো হয় তাদের৷ যা নিয়ে নিন্দায় সরব হয় গোটা দেশ৷
advertisement
তারপরেই দোষীদের মুক্তি রদের আবেদন জানিয়ে আদালতের শরণাপন্ন হয়েছিলেন বিলকিস বানো৷ দোষীদের মুক্তির বিরুদ্ধে পিটিশন দাখিল করেছেন তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র, সিপিএম পলিটব্যুরোর সদস্য সুভাষিনী আলি, স্বাধীন সাংবাদিক রেবতী লাউল এবং লখনউ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য রূপ রেখা ভার্মা।
আরও পড়ুন: ‘গোটা মাঠের দখল নেবে…’ ব্রিগেডে হুঙ্কার মীনাক্ষীর, তবে এল না স্পষ্ট কোনও বার্তা
গত অক্টোবরে ১১দিনের শুনানির পরে রায়দান স্থগিত রেখেছিল সুপ্রিম কোর্টের বিচারপতি বিভি নাগারথনা এবং উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ৷ সেই রায় ঘোষণা হল আজ৷
advertisement
গুজরাত হিংসার সময়ে ২১ বছর বয়সি ৫ মাসের অন্তঃসত্ত্বা বিলকিস বানোকে গণধর্ষণ করেছিল অভিযুক্তেরা৷ তাঁর পরিবারের ৭ সদস্যকে খুন করা হয়েছিল৷ তার মধ্যে তার ৩ বছরের মেয়েও ছিল৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bilkis Bano Verdict: বিলকিসের ধর্ষকদের মুক্তির সিদ্ধান্ত রদ! ১১ জনকে ফের ঢুকতে হবে জেলে, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement